রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ০৪:২১

অধিকাংশ ব্রিটিশ নিজ দেশে ছেড়ে রাশিয়ায় বাস করতে আগ্রহী

অধিকাংশ ব্রিটিশ নিজ দেশে ছেড়ে রাশিয়ায় বাস করতে আগ্রহী

শীর্ষবিন্দু নিউজ ডেস্ক: ইংল্যান্ডের ট্যাবলয়েড পত্রিকা দ্যা এক্সপ্রেস এর এক জরিপমতে, ব্রিটেনের শতকরা ৮০ ভাগ নাগরিক নিজ দেশের পরিবর্তে রাশিয়ায় বসবাস করার পক্ষে মতামত দিয়েছে। তারা ব্রিটেন ছেড়ে রাশিয়ায় চলে যেতে রাজি আছেন বলে একই প্রতিবদেনে উঠে আসে।

সম্প্রতি রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন, যেসব লোক রাশিয়ার সবচেয়ে পূর্বাঞ্চলে বসবাসে রাজি হবে তাদেরকে বিনামূল্যে ২.৫ একর জমি দেয়া হবে। দেশের অর্থনীতিকে শক্তিশালী করার লক্ষ্যে পুতিন এ প্রস্তাব দিয়েছেন।

জরিপে অংশ নেয়া এক ব্যক্তি বলেছে, ব্রিটিশ প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরন কিংবা করবিনের লেবার দলের অধীনে থাকার চেয়ে রাশিয়ায় আমি অনেক বেশি ভালো থাকব। আরেক ব্যক্তি এমন প্রস্তাব দেয়ার জন্য প্রেসিডেন্ট পুতিনের প্রশংসা করেছেন এবং রুশ প্রেসিডেন্টের প্রতি তাদের ভালোলাগার কথা জানিয়েছেন।

ইংল্যান্ডের ট্যাবলয়েড পত্রিকা দ্যা এক্সপ্রেস এর নতুন এই জরিপে এ মতামত উঠে এসেছে যে, ব্রিটেনের ২২ হাজার মানুষ এতে অংশ নেয়। এর মধ্যে শতকরা ৭৮ ভাগ মানুষ বলেছে, বিনা মূল্যে জমি দেয়া হলে তারা রাশিয়ায় চলে যেতে প্রস্তুত রয়েছে। অন্যদিকে, শতকরা ৩৫ ভাগের কম ব্রিটিশ নাগরিক ডেভিড ক্যামেরনের প্রতি সমর্থন ব্যক্ত করেছে।

পুতিন দেশের পূর্বাঞ্চলে বসবাসের জন্য যে প্রস্তাব দিয়েছেন তা দেশি-বিদেশি সবার জন্য উন্মুক্ত। তবে বিদেশি নাগরিকদেরকে নিজ দেশের নাগরিকত্ব ছেড়ে শুধুমাত্র রাশিয়ার নাগরিকত্ব গ্রহণ করতে হবে। পরে তারা সেখানে ব্যবসা, কৃষিকাজ কিংবা পর্যটনের কাজ শুরু করতে পারবে।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
All rights reserved © shirshobindu.com 2012-2026