মঙ্গলবার, ১৩ জানুয়ারী ২০২৬, ০২:০১

ক্ষুদ্ধ বরিস ইইউকে তুলনা করলেন হিটলারের সঙ্গে

ক্ষুদ্ধ বরিস ইইউকে তুলনা করলেন হিটলারের সঙ্গে

শীর্ষবিন্দু নিউজ ডেস্ক: ইউরোপীয় ইউনিয়নের বিরক্তি বোধ প্রকাশ করে লন্ডনের সদ্য সাবেক মেয়র বরিস জনসন বলেন, হিটলার পুরো ইউরোপ এক করে শাসন করতে চেয়েছিল। একই লক্ষ্য নিয়ে এগোচ্ছে ইইউ। ইইউ এর কর্মকাণ্ডকে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরাজিত শক্তি জার্মানির চ্যান্সেলর হিটলারের সঙ্গে তুলনা করলেন বর্তমান কনজারভেটিভ দলের বর্তমান এই ব্রিটিশ এমপি।

আগামী ২৩ জুন গণভোটে ইউরোপে থাকা বা না থাকার বিষয়ে রাস্তায় নেমেছে মানুষ। এর মধ্যে বরিস জনসনের মন্তব্যকে লজ্জাজনক ও অবিবেচক বলে মন্তব্য করেন সাবেক লেবারমন্ত্রী কুপার।

কনজারভেটিভ দলের এমপি বরিস জনসন সম্প্রতি ইইউ সম্পর্কে সানডে টেলিগ্রাফকে বলেন, ইউরোপের ইতিহাসে বারবার একই ঘটনার পুনারাবৃত্তি হচ্ছে। ব্রিটেনের নাৎসি নেতা হিটলার এবং ফরাসি নেপোলিয়ান উভয়েই ইউরোপ দখলের চেষ্টা করেছেন। তাঁদের মতো আরো অনেকের পুরো ইউরোপ দখলের চেষ্টা ব্যর্থ হয়েছে।

একই উদ্দেশ্যে ভিন্নভাবে কাজ করছে ইইউ। এখানে কোনো একক নেতৃত্ব নেই, যাকে মানুষ বুঝতে পারে অথবা সম্মান করে। এ কারণে গণতন্ত্রও সমস্যায় পড়েছে। তবে এরই মধ্যে ব্রিটেনের ইউকেআইপি নেতা নাইজেল ফারাজ পরবর্তী কনজারভেটিভ নেতা হিসেবে বরিসের নাম প্রস্তাব করেছেন। ইইউ নিয়ে ভোটে বর্তমান প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরন পদত্যাগ করলে তাঁকে প্রধানমন্ত্রী হওয়ার প্রস্তাব দিয়েছেন নাইজেল।

বিবিসি জানায়, যুক্তরাজ্য ইইউতে থাকবে কি না, এ নিয়ে আগামী ২৩ জুন গণভোট অনুষ্ঠিত হবে। এর মধ্য দিয়ে ইইউতে ব্রিটেনের ভবিষ্যৎ নির্ধারিত হবে। এর প্রাক্কালে দেশটির কনজারভেটিভরা ইইউবিরোধী মনোভাব প্রকাশ করছেন।

আরো জানায়, লন্ডনের মেয়র নির্বাচনে নেতিবাচক ভূমিকার কারণেও সাবেক মেয়র বরিস জনসনের সমালোচনায় মুখর লেবার দল।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
All rights reserved © shirshobindu.com 2012-2025