শীর্ষবিন্দু আন্তর্জাতিক নিউজ ডেস্ক: সৌদি আরবে প্রবাসীদের ওপর নির্ভরশীল নারীরা সেখানকার বিউটি সেলুন বা বিউটি পার্লারে কাজ করতে পারবেন। এমন সিদ্ধান্তের কথা জানিয়েছেন সৌদি আরবের শ্রম ও সমাজ কল্যাণ মন্ত্রী মুফারেজ আল হাকাবানি।
তিনি বলেছেন, এ সিদ্ধান্তের ফলে এ খাতে ভিসা সংখ্যা কমিয়ে আনা সহজ হবে। তার মতে, বিউটি সেলুনের একটি বড় বাজার রয়েছে।
এর আগে ২০১৪ সালে বেসরকারি খাতে আকামা পরিবর্তন ছাড়াই অভিবাসীদের ওপর নির্ভরশীলদের বেসরকারি খাতে কাজের অনুমোদন দেয়ার সিদ্ধান্ত নিয়েছিল মন্ত্রণালয়। প্রথম দিকে এটা করা হয়েছিল শুধু বেসরকারি শিক্ষকতা ও আন্তর্জাতিক স্কুলগুলোতে।