রবিবার, ১২ এপ্রিল ২০২৬, ০৭:৪৮

মোসাদের পর সরকার উৎখাতে চীনা গোয়েন্দা সংস্থা এমএসএস এর পরিকল্পনা ফাঁস

মোসাদের পর সরকার উৎখাতে চীনা গোয়েন্দা সংস্থা এমএসএস এর পরিকল্পনা ফাঁস

শীর্ষবিন্দু নিউজ ডেস্ক: ইসরাইলের গোয়েন্দা সংস্থা মোসাদের খবর প্রকাশিত হওয়ার পর এবার চীনা গোয়েন্দা সংস্থা গওজিয়া অ্যাংকেন বু অথবা মিনিস্ট্রি অব স্টেট সিকিউরিটি (এমএসএস) অর্থায়নের পরিকল্পনার কথা ফাঁস হয়েছে। বাংলাদেশে সরকার উৎখাত ষড়যন্ত্রে আরো সামিল হচ্ছে আইএসআই।

সম্প্রতি প্রধানমন্ত্রীর কার্যালয় ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে দাখিল করা এক গোয়েন্দা প্রতিবেদনেও এ ধরনের তথ্য তুলে ধরা হয়েছে বলে অপর একটি সূত্র জানিয়েছে। সূত্র মতে, সম্প্রতি চীনের ইউনান প্রদেশের পশ্চিমের শহর রুইলিতে আইএসআই-এর দুই কর্মকর্তা ও পরেশ বড়ুয়ার সঙ্গে একাধিক বৈঠকও করেছে জনবলের দিক দিয়ে বিশ্বের সবচেয়ে বড় এই গোয়েন্দা সংস্থাটি।

গোয়েন্দা প্রতিবেদনে বলা হয়েছে, বাংলাদেশের উগ্রবাদী সংগঠনগুলোর সঙ্গে পরেশ বড়ুয়ার ঘনিষ্ঠ যোগাযোগ রয়েছে। আইএসআই তার মাধ্যমে এসব সংগঠনকে আর্থিক সহায়তা দিচ্ছে। এছাড়া পার্বত্য চট্টগ্রামে বাংলাদেশ সরকারবিরোধী একটি গ্রুপের সঙ্গেও পরেশ বড়ুয়ার ঘনিষ্ঠ সম্পর্ক কাজে লাগিয়ে আইএসআই পার্বত্যাঞ্চলে নতুন করে অস্থিতিশীল অবস্থা সৃষ্টির চেষ্টা করছে।

তথ্য মতে, পাকিস্তানের গোয়েন্দা সংস্থা ইন্টার সার্ভিসেস ইন্টালিজেন্স (আইএসআই) ও ভারতের বিচ্ছিন্নতাবাদী সংগঠন ইউনাইটেড লিবারেশন ফ্রন্ট অব আসাম-উলফার (স্বাধীন) সামরিক কমান্ডার পরেশ বড়ুয়াকে এমএসএ ব্যবহার করছে বলে একটি সূত্রে জানা গেছে।

ভারতীয় গোয়েন্দা সংস্থার একটি সূত্র এবং উলফার আরেকটি সূত্র গণমাধ্যমকে এ তথ্য দিয়েছে। সূত্রটি জানায়, চীনের ইউনান প্রদেশের পশ্চিমাঞ্চলের শহর রুইলিতে অনুষ্ঠিত বৈঠকে এমএসএসের তিনজন, আইএসআই-এর দুই ও উলফা নেতা পরেশ বড়ুয়া ছাড়াও তার এক বান্ধবী উপস্থিত ছিলেন। যিনি চীনের আরেকটি গোয়েন্দা সংস্থার কর্মকর্তা।

সম্প্রতি বাংলাদেশে চীনের স্বার্থ-সংশ্লিষ্ট অনেক ব্যবসায়িক কাজ হাতছাড়া হয়ে যাচ্ছে বলে উদ্বেগ প্রকাশ করে এমএসএস-এর কর্মকর্তারা শেখ হাসিনা সরকার উৎখাতে অর্থায়নের আশ্বাস দেন।

এদিকে প্রধানমন্ত্রীর কার্যালয় ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে দাখিল করা গোয়েন্দা প্রতিবেদনে বলা হয়েছে, বাংলাদেশে অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করতে ভারতের বিচ্ছিন্নতাবাদী সংগঠন উলফার সামরিক কমান্ডার পরেশ বড়ুয়াকে কাজে লাগানো হচ্ছে। পাকিস্তানি সামরিক গোয়েন্দা সংস্থা আইএসআই এ কাজে পরেশ বড়ুয়াকে আর্থিক সহায়তা করছে।

প্রতিবেদনে বলা হয়েছে, আইএসআইয়ের সঙ্গে পরেশ বড়ুয়ার ঘনিষ্ঠ সম্পর্ক স্থাপনে চীনা গোয়েন্দা সংস্থার ভূমিকা রয়েছে। সম্প্রতি চিনের কুনমিংয়ে আইএসআইয়ের সঙ্গে এই উলফা নেতার গোপন বৈঠক হয়েছে।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
All rights reserved © shirshobindu.com 2012-2026