শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০১:১৯

কোলে কনিষ্ঠ নাতনি পরিবারের সদস্যের সাথে লন্ডনে উচ্ছসিত প্রধানমন্ত্রী

কোলে কনিষ্ঠ নাতনি পরিবারের সদস্যের সাথে লন্ডনে উচ্ছসিত প্রধানমন্ত্রী

শীর্ষবিন্দু নিউজ ডেস্ক: বিমানবন্দর থেকে সরাসরি হোটেলে পৌঁছেই সর্বকনিষ্ঠ নাতনি আজেলিয়া জয় পার্সিকে কোলে নেন প্রধানমন্ত্রী শেখ হাসিন। এ সময় তিনি উচ্ছ্বসিত হয়ে পড়েন খুশিতে। প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম গণমাধ্যমকে এ তথ্য জানিয়েছেন।

স্থানীয় সময় বিকাল ৪টায় হিথরো আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের পর প্রধানমন্ত্রী মটর শোভাযাত্রা সহযোগে সেন্ট জেমস কোর্ট তাজ হোটেলে পৌঁছান।

ইহসানুল করিম বলেন, সেখানে শিশু কন্যাকে নিয়ে টিউলিপ ও তার স্বামী ক্রিস্টিয়ান উইলিয়াম সেন্ট জন পার্সি ছাড়াও তার মা শেখ রেহানা, ভাই রাদওয়ান মুজিব সিদ্দিক ও ছেলে সজীব ওয়াজেদ জয়সহ পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।

হ্যাম্পস্টিড অ্যান্ড কিলবার্ন আসন থেকে লেবার পার্টির এমপি টিউলিপ সিদ্দিক গত মাসে লন্ডনের রয়েল ফ্রি হাসপাতালে কন্যা সন্তানের জন্ম দেন।

উল্লেখ্য, তিন দিনের সরকারি সফরে বুলগেরিয়ার রাজধানী সোফিয়াতে অনুষ্ঠেয় ‘গ্লোবাল ওমেন লিডারস ফোরামে’ যোগ দেওয়ার পথে লন্ডনে যাত্রা বিরতিতে রয়েছেন প্রধানমন্ত্রী।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
All rights reserved © shirshobindu.com 2012-2026