রবিবার, ২৫ জানুয়ারী ২০২৬, ০৩:১৩

ইসরায়েলের সঙ্গে হাত মিলিয়ে বিএনপির-জামায়াত এখন ইসলামের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে: স্বদেশ প্রত্যাবর্তন দিবসে লন্ডনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা

ইসরায়েলের সঙ্গে হাত মিলিয়ে বিএনপির-জামায়াত এখন ইসলামের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে: স্বদেশ প্রত্যাবর্তন দিবসে লন্ডনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা

শীর্ষবিন্দু নিউজ: ফিলিস্তিনি জনগণের রক্তে যাদের হাত রাঙানো, সেই ইসরায়েলের সঙ্গে এখন হাত মেলাচ্ছে বিএনপি। বিএনপি-জামায়াত জোট শুধু বাংলাদেশের বিরুদ্ধে নয় এখন ইসলাম ধর্মের বিরুদ্ধে ষড়যন্ত্র শুরু করেছে। মঙ্গলবার রাতে শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে লন্ডনে যুক্তরাজ্য আওয়ামী লীগ আয়োজিত সভায় প্রধান অতিথির বক্তব্য তিনি এ অভিযোগ করেন।

দুদিনের ব্যক্তিগত সফর শেষে বুধবার স্থানীয় সময় ভোর ৫ টায় বুলগেরিয়ার উদ্দেশে রওয়ানা হবেন প্রধানমন্ত্রী। বুলগেরিয়ায় গ্লোবাল ওমেন লিডার্স ফোরামে যোগ দিয়ে আগামী ২১ প্রধানমন্ত্রীর বাংলাদেশে ফেরার কথা রয়েছে। আলোচনা সভায় সভাপতিত্ব করেন যুক্তরাজ্য আওয়ামী লীগের সভাপতি সুলতান মাহমুদ শরীফ।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা অভিযোগ করে বলেছেন, ইসরায়েলের ক্ষমতাসীন লিকুদ পার্টির এক রাজনীতিকের সঙ্গে বৈঠকের সূত্র ধরে বিএনপি নেতা আসলাম চৌধুরীকে সম্প্রতি গ্রেপ্তার করা হয়েছে। আওয়ামী লীগ সরকারকে উৎখাতে ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদের সঙ্গে তিনি ষড়যন্ত্র করছিলেন। তিনি বলেন, যে দখলদার ইসরায়েলি সেনাবাহিনীর হাতে ফিলিস্তিনি নারী ও শিশু হত্যা করেছে। যারা অন্তঃসত্ত্বা নারীদের পর্যন্ত হত্যা করল, হাজার হাজার শিশুদের হত্যা করল।

ভবিষ্যতে এই শিশু যেন তাদের অধিকার নিয়ে লড়াই করতে না পারে। শুধু আমাকে সরানোর জন্য তারা এতো দূর গেছে। যারা এই ভাবে খুন করল, তাদের সাথে হাত মিলাচ্ছে বিএনপি-জামায়াত। বাংলাদেশে সাম্প্রতিক গুপ্তহত্যার জন্যও বিএনপিকে দায়ী করেন শেখ হাসিনা বলেন, আন্দোলনের নামে মানুষ পুড়িয়ে হত্যা করেছে। আজ পর্যন্ত জাতির কাছে ক্ষমাও চাননি। এখন গুপ্ত হত্যায় নেমে গেছে।

শেখ হাসিনা বলেন, বিএনপি-জামায়াত আন্দোলনের নামে সারা দেশে শত শত মানুষকে রক্তাক্ত করেছে। গুপ্তহত্যা, মসজিদের হুজুর, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক এবং সাম্প্রতিক সময়ে জুলহাজ মান্নাকে হত্যা করে দেশে অরাজক পরিস্থিতির সৃষ্টি করেছে।

প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশের মানুষের ধর্মীয় অনুভূতি ব্যবহার করলেও বিএনপি যে নিজেদের জন্যই শুধু রাজনীতি করে, এটিই প্রমাণ দিয়েছে মোসাদের সঙ্গে হাত মিলিয়ে।

যুদ্ধাপরাধীদের ফাঁসির বিষয়ে শেখ হাসিনা বলেন, যারা বাংলাদেশের লাখো শহীদের রক্তে রঞ্জিত পতাকা রাজাকার-আলবদরের হাতে তুলে দিয়েছিল, তাদেরও বিচারের আওতায় আনা হবে।

প্রধানমন্ত্রী বলেন, যখন সাধারণ মানুষ বিএনপি-জামায়াতের এসব ষড়যন্ত্র প্রতিহত করছে, তখন এই জোট দেশে শুরু করেছে গুপ্ত হত্যা, ইমাম হত্যা, পুরোহিত হত্যা। জোটটি আওয়ামী পরিবারের সদস্য জুলহাজকেও হত্যা করেছে। বিএনপি-জামায়াতের কোনও ধর্ম নেই, তারা পাক হানাদার বাহিনীর মতো একই কায়দায় হত্যাকাণ্ড চালাচ্ছেন।

প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশে একজন লোকও গৃহহারা থাকবেন না। বর্তমানে ২ লাখ ৮০ হাজার ছিন্নমূল জনগোষ্ঠীকে অন্তত একটি করে টিনের ঘর তৈরি করে দেওয়ার পরিকল্পনা রয়েছে। তিনি বলেন, বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাওয়াই আমার স্বপ্ন।

১৯৮১ সালের এই দিনে লন্ডন থেকে দেশে ফিরেছিলেন বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা। সেই দিনের স্মৃতিচারণ করে প্রধানমন্ত্রী বলেন, ১৯৭৫ সালে বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যার পর যখন আওয়ামী লীগের নাম কেউ নিতে পারত না, আমি তখন লন্ডনের বিভিন্ন শহরে দল পুনর্গঠনে ভূমিকা রাখি। শেখ রেহানা প্রথম সুইডেনে প্রতিবাদ সমাবেশ করেন। এ সময় প্রধানমন্ত্রী ব্রিটেন প্রবাসী বাংলাদেশিদের সেই সময়ের সহযোগিতার কথাও কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ করেন। তিনি বলেন, বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলাকে পাকপ্রেমীদের হাত থেকে রক্ষা করতেই দেশে ফিরে গিয়েছিলাম।

বাংলাদেশ এখন মুক্তিযুদ্ধের চেতনার দেশ উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, আমরা মানবতাবিরোধী অপরাধীদের বিচার করেছি। যারা মানবতাবিরোধীদের হাতে বাংলাদেশের পতাকা তুলে দিয়েছিলেন, তাদেরও বিচারের আওতায় আনা হবে। বাংলাদেশকে উন্নয়নের রোল মডেল হিসেবে উল্লেখ করে শেখ হাসিনা বলেন, বিশ্বব্যপী যখন মন্দা চলছে, বাংলাদেশে তখন জিডিপি ৭ দশমিক ৫ শতাংশ। কেউ কোনওদিন চিন্তা করতে পারেনি বাংলাদেশে ৩ লাখ কোটি টাকার বাজেট করা সম্ভব হবে। যার মধ্যে ১ লাখ ২৩ হাজার কোটি টাকা শুধু উন্নয়ন বাজেট।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
All rights reserved © shirshobindu.com 2012-2025