রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ১১:৩৫

ইসলাম সম্বন্ধে জানতে ট্রাম্পকে লন্ডনের নিজ বাড়িতে দাওয়াত দিলেন লন্ডন মেয়র সাদিক খান

ইসলাম সম্বন্ধে জানতে ট্রাম্পকে লন্ডনের নিজ বাড়িতে দাওয়াত দিলেন লন্ডন মেয়র সাদিক খান

শীর্ষবিন্দু নিউজ ডেস্ক: বিশ্বব্যাপী বিভিন্ন সন্ত্রাসী হামলার পরিপ্রেক্ষিতে মুসলমানদের আমেরিকা প্রবেশে নিষেধাজ্ঞা আরোপ করার প্রস্তাব দেয়ায় দেশটির ডেমোক্র্যাট ও রিপাবলিকান উভয় দলে সমালোচনার শর বিদ্ধ হয়েছেন ট্রাম্প। তাই এবার ইসলাম সম্বন্ধে অজ্ঞ ডোনাল্ড ট্রাম্পকে ইসলাম সম্পর্কে জানতে লন্ডনে পরিবারের সাথে সাক্ষাৎ করার আমন্ত্রণ জানিয়েছেন লন্ডনের মেয়র সাদিক খান।

বুধবার সকালে আইটিভির গুডমর্নিং ব্রিটেন অনুষ্ঠানে সাদিক খান বলেন, তিনি (ট্রাম্প) আইএসের মতো চরমপন্থীদের অনুরূপ আচরণ করছেন। এ সময় তিনি বলেন, আসুন আমার স্ত্রী ও মেয়েদের সাথে সাক্ষাৎ করুন, আমার বন্ধু ও প্রতিবেশীদের সাথে দেখা করুন।

অনুষ্ঠানের উপস্থাপক মরগানকে সাদিক খান বলেন, ইউরোপের রাজধানী শহরের মেয়র হিসেবে একজন মুসলমানের নির্বাচিত হওয়ার অর্থ হচ্ছে ট্রাম্পভীতি ও ট্রাম্প বিরোধীদের ঐক্যের লক্ষণ। খান বলেন, ট্রাম্পের প্রতি যথাযথ সম্মান রেখে আমি বলছি, ইসলাম সম্পর্কে আপনার ধারণা পুরোপুরি অজ্ঞতাপূর্ণ। পশ্চিমাদের উদার নীতি ও ইসলাম সব সময়ই সামঞ্জস্যপূর্ণ। এর আগে ট্রাম্প ইসলাম পশ্চিমা মূল্যবোধের সাথে সামঞ্জস্যপূর্ণ নয় বলে মন্তব্য করায় এ সতর্কবাণী উচ্চারণ করেন লন্ডনের নবনির্বাচিত মেয়র। এর আগের দিন একই অনুষ্ঠানে ট্রাম্প বলেছিলেন, সাদিক খানের আচরণ খুবই রুঢ়। আমি বোকা নই যে, তিনি আমার আইকিউ চেস্ট করতে চাইবেন।

লন্ডনের নব নির্বাচিত মেয়র বলেন, তার নীতির অর্থ হচ্ছে ইংলিশ প্রিমিয়ার লিগের চ্যাম্পিয়ান লিচেস্টার যুক্তরাষ্ট্রে খেলতে গেলেও তাদের তারকা খেলোয়াড় রিয়াদ মাহরেজকে নিতে পারবে না। এর অর্থ হচ্ছে বিখ্যাত কেক নির্মাতা নাদিয়া হুসাইন আমেরিকা যেতে পারবেন না।

তিনি বলেন, আমি ডোনাল্ড ট্রাম্পকে লন্ডনে আমন্ত্রণ জানাই। এখানে এসে আমার স্ত্রী, মেয়েদের এবং আমার বন্ধু ও প্রতিবেশিদের সাথে মিলিত হোন। লন্ডনবাসীর সাথে মিলিত হোন, যারা ব্রিটিশ এবং মুসলমান। আমি যদি রিপাবলিকান এ প্রেসিডেন্ট প্রার্থীকে ইসলাম সম্পর্কে শিক্ষা দিতে পারি তাহলে খুবই আনন্দিত হবো। তবে ট্রাম্প বলেছেন, মুসলমান হলেও সাদিক খানকে তিনি আমেরিকায় প্রবেশ করতে দেবেন। তবে সাদিক খান ট্রাম্পের এ প্রস্তাব প্রত্যাখ্যান করেছেন। তিনি আইটিভির ওই অনুষ্ঠানে বলেছেন, তার জন্য পৃথক কিছু করার দরকার নেই এবং ট্রাম্পের এমন প্রস্তাব পশ্চিমাদের নিরাপত্তাকে আরো বিঘিœত করতে পারে বলেও সতর্ক করে দিয়েছেন তিনি।

যুক্তরাষ্ট্রে সব মুসলমানের প্রবেশ নিষিদ্ধ করার ডোনাল্ড ট্রাম্পের প্রস্তাব নিয়ে রিপাবলিকান দলের সম্ভাব্য এ প্রেসিডেন্ট মনোনয়নপ্রার্থী ও লন্ডনের মেয়র সাদিক খান বাকযুদ্ধে জড়িয়ে পড়েছেন।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
All rights reserved © shirshobindu.com 2012-2026