রবিবার, ১৭ মে ২০২৬, ১০:৩৫

এটিএম কার্ড জালিয়াতির মামলায় চীনা নাগরিক রিমান্ডে

এটিএম কার্ড জালিয়াতির মামলায় চীনা নাগরিক রিমান্ডে

শীর্ষবিন্দু নিউজ ডেস্ক: রাজধানীর এলিফ্যান্ট রোডে প্রাইম ব্যাংকের একটি এটিএম বুথ থেকে জালিয়াতি করে টাকা তোলার মামলায় গ্রেপ্তার চীনা নাগরিকের এক দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। আজ বৃহস্পতিবার ঢাকার অতিরিক্ত মহানগর হাকিম আলমগীর কবির এ আদেশ দেন। ওই চীনা নাগরিকের নাম জু জিয়ানহুই (৩৮)।

র আগে মামলার তদন্তকারী কর্মকর্তা নিউমার্কেট থানার পুলিশ পরিদর্শক মো. মাহবুবুর রহমান এ আসামিকে আদালতে হাজির করে সাত দিনের রিমান্ড চেয়ে আবেদন করেন।

রিমান্ড আবেদনে বলা হয়েছে, এই আসামি গত ১৮ মে নিউমার্কেট থানাধীন বাটা সিগন্যাল মোড়ে প্রাইম ব্যাংকের একটি এটিএম বুথ থেকে ৬৬ হাজার টাকা তোলেন। তাঁর গতিবিধি সন্দেহ হলে ওই বুথের নিরাপত্তারক্ষী তাঁকে আটক করেন। পরে নিরাপত্তাকর্মী বিষয়টি ব্যাংক কর্তৃপক্ষকে জানান। কর্তৃপক্ষ র্যাবকে খবর দেয়। পরে র্যাব এসে তাঁকে আটক করে। এ ঘটনায় আজ নিউমার্কেট থানায় মামলা করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদের জানা গেছে, এ আসামির সঙ্গে আরও দুজন অজ্ঞাত চীনা নাগরিক জড়িত আছেন। তাঁর কাছ থেকে তিনটি এটিএম কার্ড উদ্ধার করা হয়। এর মধ্যে একটি কার্ড চায়নিজ। অজ্ঞাত ওই দুই চীনা নাগরিকের সহায়তায় এই আসামি অন্যের এটিএম কার্ড ব্যবহার করে প্রাইম ব্যাংকের বুথ থেকে টাকা তোলেন। অপর আসামিদের গ্রেপ্তারের জন্য এ আসামিকে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করা জরুরি। শুনানি শেষে আদালত এক দিনের রিমান্ড মঞ্জুর করেন।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
All rights reserved © shirshobindu.com 2012-2026