শীর্ষবিন্দু নিউজ ডেস্ক: বৃটিশ এমপিদের কাছে হেরে গেলেন বৃটেন সফররত বাংলাদেশ জাতীয় সংসদের এমপিরা। বাংলাদেশকে ৫ উইকেটে হারিয়েছেন বৃটিশ দল।
গত ২০ মে শুক্রবার ব্যাংক অব ইংল্যান্ডের সবুজ মাঠে সকাল সাড়ে এগারটায় শুরু হয় বাংলাদেশী এমপি ও বৃটিশ এমপিদের নিয়ে প্রীতি ক্রিকেট ম্যাচ। ব্যাংক অব ইংল্যান্ডের ক্রিকেট গ্রাউন্ডে ২০ ওভারে ১৬৭ রান করেও জয় তুলে নিতে পারেননি সাবেক অধিনায়ক নাঈমুর রহমান দুর্জয়ের নেতৃত্বে গড়া বাংলাদেশ ক্রিকেট টিম। তবে চার ও ছয়ের জমজমাট এই সীমিত ওভারের খেলা ছিলো পুরোটাই উত্তেজনায় ভরপুর।
ইংল্যান্ড ক্রিকেট টিমের নেতৃত্ব দেন অল পার্টি পার্লামেন্টারী কারী গ্রুপের চেয়ার পল স্কেলী এমপি। আর বাংলাদেশ টিমের নেতৃত্বে ছিলেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট টিমের সাবেক অধিনায়ক নাঈমুর রহমান দুর্জয় এমপি। টসে হেরে প্রথমেই ব্যাট করতে নামে বাংলাদেশ টিম। রান মাত্র ২০ এর ঘরে পেরুতে না পেরুতেই প্রথম ইউকেটের পতন হলে মাঠে নামেন দেশের এক সময়ের ক্রিকেট মাঠ কাপাঁনো ক্রিকেটার নাঈমুর রহমান দুর্জয়। চার আর চক্কায় সাজানো তার ৮৮ রানের ইনিংসে ভর করে মাত্র তিন উইকেট হারিয়ে বাংলাদেশ সংগ্রহ করে ২০ ওভারে ১৬৭ রান।
এ সময় সংক্ষিপ্ত বক্তব্য রাখেন বাংলাদেশ হাই কমিশনের ডেপুটি হাই কমিশনার খন্দকার তালহা, লন্ডন টাইগার্সের চীফ এক্সিকিউটিভ অফিসার মেসবাহ আহমদ, কনজারভেটিভ ফ্রেন্ডস অব বাংলাদেশের চেয়ার মেহফুজ আহমদ। এ সময় অন্যান্যর মধ্যে উপস্থিত ছিলেন যুক্তরাজ্যে নিযুক্ত বাংলাদেশের হাই কমিশনার মোহাম্মদ আব্দুল হান্নান, বাংলাদেশ হাই কমিশনের ডিফেন্স এটাচি ব্রিগ্রেডিয়ার পাশা হাবিব, ইংলিশ ক্রিকেট বোর্ডের পাবলিক এ্যাফেয়ার্স হানাহ মারফি, কাজী নাবিল আহমদ এমপি, ফাহমি গোলান্দাজা বাবুল এমপি, অনোয়ারুল আবেদীন তুহিন এমপি মাহফুজুর রহমান মিতা এমপি, সাদিকুল ইসলাম শিমুল এমপি, খালিদ মাহমুদ চৌধুরী এমপি, নুরুন্নবী চৌধুরী শেরওয়ান এমপি, আব্দুল ওদুদ দারা এমপি ও সিএফওবি‘র ভাইস চেয়ার এনামুল হক চৌধুরী।
বৃটিশ এমপি বব ব্ল্যাকম্যান সূচনা করেন ইংল্যান্ডের ইনিংস। তার দৃঢ় ব্যাটিং থেকে আসে প্রায় ১৬ রান। এর পর নামেন ইংল্যান্ড অধিনায়ক পল স্কেলী। কিন্তুু অন্য প্রান্তে মারকুটে ব্যাট চালিয়ে যান ই- জোন্স। তার চার ছয়ের বন্যার বদৌলতে ১৮ ওভার ৫ বলেই জয়ের বন্দরে পৌঁছে যায় ইংল্যান্ড টিম। দীর্ঘদিন পরে মাঠে নেমেই এমন সাফল্যে দারুন খুশি অধিনায়ক পল স্কেলী।
অন্যদিকে এক সময়ের পেশাদার ক্রিকেটার নাঈমুর রহমান দুর্জয় বললেন- জয় নয় দু‘দেশের রাজনীতিবিদদের মধ্যে বন্ধুত্বর্পূন খেলা হয়েছে এটাই আনন্দের। এছাড়াও ব্যাটে বলে দারুন খেলেছেন-বাংলাদেশী এমপি খালিদ মাহমুদ চৌধুরী ও বৃটিশ এমপি বব ব্্যাকম্যান।
পুরো খেলার আয়োজনে ছিলো ইংল্যান্ড ক্রিকেট বোর্ড (ইসিবি) ও কনজারভেটিভ ফ্রেন্ডস অব বাংলাদেশ (সিএফওবি)। আর সার্বিক ব্যবস্থাপনা করে লন্ডন টাইগার্স। খেলা শেষে উভয় দলের খেলোয়ারদের গলায় মেডেল ও বন্ধুত্বের স্মারক হিসেবে ক্রেস্ট তুলে দেন অতিথিরা। পুরস্কার বিতরন অনুষ্ঠান পরিচালনা করেন লন্ডন টাইগার্সের অপারেশন ডাইরেক্টর জাওয়ার আলী।