বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০১:২৬

বিয়ের বিষয়ে মুখ খুললেন লুলিয়া

বিয়ের বিষয়ে মুখ খুললেন লুলিয়া

বিনোদন ডেস্ক: রোমানিয়ান টিভি ব্যক্তিত্ব লুলিয়া ভান্তুরের সঙ্গে বলিউড অভিনেতা সালমান খানের বিয়ের গুঞ্জন বেড়েই চলছে। গুঞ্জন নিয়ে নানা সময় উত্তর দিয়েছেন সালমান ও তার পরিবার। এবার এই বিষয়ে মুখ খুললেন লুলিয়া।

নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে লুলিয়া লিখেছেন, প্রিয় বন্ধুরা, কোনো গুঞ্জন নিয়ে কোনো প্রতিক্রিয়া দেখানোর প্রয়োজন আমি মনে করছি না। কিন্তু এখন আমি একটি বিষয় পরিষ্কার করতে চাই যে আমি কখনো বিয়ে করিনি এবং খুব শিগগিরই বিয়ের পোশাক পরার ইচ্ছাও নেই। সৃষ্টিকর্তা আমাদের সবার মঙ্গল করুন!

এর আগে সালমান খানও বিয়ের গুঞ্জনকে উড়িয়ে দিয়ে বলেছিলেন, আমি কেন এই বিষয়ে বলব? ফেসবুক ও টুইটারের মাধ্যমে আমি আমার ভক্তদের জানিয়ে দেব। এটাই আমার বিষয়। আমি যখন বিয়ে করতে চাইব তখন আমি বিয়ে করব। তখন টুইট করে জানিয়ে দেব।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
All rights reserved © shirshobindu.com 2012-2026