বৃহস্পতিবার, ২২ জানুয়ারী ২০২৬, ০৯:৫৬

ফরমালিনের ভয়: লিচুতে আগ্রহ নেই ক্রেতাদের

ফরমালিনের ভয়: লিচুতে আগ্রহ নেই ক্রেতাদের

খালেদ আহমদ: এবারে জমজমাট লিচুর বাজার। কিন্তু ফরমালিনের ভয়ে লিচুতে আগ্রহ নেই ক্রেতাদের। তবে দামও ছাড়ছেন না বিক্রেতারা। নগরীর বন্দরবাজার ঘুরে দেখা যায় এ চিত্র। বিক্রেতারা লিচু নিয়ে পসরা সাজিয়ে বসলেও সেই পরিমান ক্রেতা নেই। অনেকে আগ্রহ নিয়ে বিক্রেতাদের কাছে আসলেও লিচু ক্রয় করেন না তারা। এমনটি জানিয়েছেন লিচু বিক্রেতারা। লিচুর এই ভরা মৌসুমে রাজশাহীসহ দেশের বিভিন্ন প্রান্ত থেকে প্রচুর লিচু উঠেছে সিলেটের বাজারে।

রসালো সু-স্বাদু এই ফল প্রায় সব বয়সী মানুষের নিকট পছন্দনীয়। বিশেষ করে শিশুরা লিচু খেতে ভালোবাসে। কিন্তু উদ্বিগ্ন অভিভাবকেরা শিশুদের লিচুর ধারে কাছেও ভিড়তে দেন না। মৌসুমী ফল লিচু নিয়ে মানুষের ভয়ের যেন শেষ নেই। সিটি পয়েন্টের সামনে কথা হয় ভ্রাম্যমান লিচু বিক্রেতা আব্দুল খালেক এর সাথে। তিনি জানান, এবার প্রচুর লিচু এসেছে বাজারে। মৌসুমী ফল হওয়ায় এক মাসের মধ্যেই লিচুর বাজার শেষ হয়ে যায়। কিন্তু এ বছর লিচুর ক্রেতা তুলনামুলকভাবে অনেক কম। ফরমালিনের ভয়ে লিচু কিনতে চায় না মানুষ। তবে লিচুতে কোন ফরমালিন নেই বলে দাবী করেন আব্দুল খালেক। রসালো ও মজাদার এই ফলটি খেতে সবাইকে আহ্বান জানান তিনি।

লিচু কিনতে এসেছেন গোলাপগঞ্জের ফুলবাড়ী এলাকার সৌদি আরব প্রবাসী নুর মিয়া। আলাপকালে তিনি বলেন, সবাই বলে লিচুসহ সবগুলো ফলে বিষাক্ত ফরমালিন রয়েছে। তাই বাচ্চাদের খাওয়াতে ভয় হয়। তবুও কিনতে হচ্ছে। কারণ শহরে আসার সময় ছোট ছেলেটা লিচু নিয়ে যেতে বলেছে। নুর মিয়ার মত অনেকেই লিচু কিনতে নারাজ।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
All rights reserved © shirshobindu.com 2012-2025