শীর্ষবিন্দু নিউজ ডেস্ক: ব্রিটেনে সন্তানকে নিয়ে ওমরাহ পালন করতে গিয়ে বিপাকে পড়েছেন এক ব্রিটিশ মা। কারন স্কুল চলাকালিন সময়ে সন্তানকে নিয়ে হজ পালন করতে গিয়েছিলেন তিনি।
মুসলিম মা। শাহনাজ বি নামের এই মসুলিম নারী তার সাত বছরের কন্যা ফাতিমা ও নয় বছরের মারইয়ামকে নিয়ে তাদের স্কুল চলাকালিন সময়ে ওমরাহ হজ পালন করতে গিয়েছিলেন। আর তাই জরিমানা করার হুমকি দিয়েছে লন্ডনের এক স্কুল কর্তৃপক্ষ।
স্কুলের প্রধান শিক্ষক আগেই জানিয়ে দিয়েছিলেন অনুমতি ছাড়া স্কুলের ক্লাস এড়িয়ে গেলে তাকে জরিমানার মুখোমুখি হতে হবে। এমন পরিস্থিতিতে গত এপ্রিল মাসে দ্’ুসপ্তাহের জন্য সন্তানদের নিয়ে হজ পালনের উদ্দেশ্যে সৌদি আরবের দুই পবিত্র নগরী মক্কা ও মদিনায় গিয়েছিলেন শাহনাজ। আর তাতেই ১২০ পাউন্ড জরিমানার হুমকি আসে শাহনাজের কাছে।
এ অবস্থায় শাহনাজ তার সন্তানদের স্কুল কর্তৃপক্ষের সিদ্ধান্তের বিরুদ্ধে আইনি লড়াইয়ের ঘোষণা দিয়েছেন। শাহনাজ বলছেন এই সফর ছিল তাদের সন্তানদের জন্য এক ধরনের শিক্ষা সফর এবং এই সফরে তাদের থাকাটা তাদের পরিবারের জন্য গুরুত্বপূর্ণ ছিল।
তিনি বলেন, আমরা কোন সৈকতে সময় কাটাতে যাই নি। মারিয়াম তার স্কুলে ইসলাম সম্পর্কে যা শিখেছে তা যথাযথভাবে অনুধাবন করতেই আমরা পবিত্র নগরী মক্কা ও মদিনায় গিয়েছিলাম এবং এই পূণ্যস্থানে আমাদের পরিবারের সদস্যদের একত্রে যাওয়াটা প্রয়োজন ছিল।
মুসলমানদের মধ্যে সামর্থবানদের জন্য জীবনে অন্তত একবার হজ পালন করার বাধ্যবাধকতা রয়েছে। আর ইসলামের ইতিহাস সম্পর্কে আমাদের সন্তানদের শিক্ষা দেয়াটাও মুসলিম হিসেবে গুরুত্বপূর্ণ মনে করি। আর এ কারণেই সন্তানদের নিয়ে হজে যাওয়ার সিন্ধান্ত নিয়েছি আমি।