শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১১:৫০

বৃটেনে বাঙালী রেস্টুরেন্টের খাবার খেয়ে একজন মৃত: মালিকের ৬ বছরের জেলদন্ড

বৃটেনে বাঙালী রেস্টুরেন্টের খাবার খেয়ে একজন মৃত: মালিকের ৬ বছরের জেলদন্ড

শীর্ষবিন্দু নিউজ: বৃটেনে একটি ভারতীয় রেস্তোরাঁয় বাদাম মিশ্রিত মুরগীর মাংসের কারি খেয়ে অ্যালার্জিতে আক্রান্ত হয়ে মৃত্যুবরন করেন একজন ক্রেতা। আক্রান্ত খদ্দেরের মৃত্যু হলে রেস্তোরাঁর মালিককে ৬ বছরের জেল দন্ডের আদেশ দেন বৃটেনের একটি আদালত।

আদালতের রায়ে বলা হয়, ইয়র্কশায়ারের বাসিন্দা উইলসনের ঘটনার পরও ঐ রেস্তোরাঁ থেকে খাবার ক্রয় করে অ্যালার্জিতে আক্রান্ত হয়েছে আরেকজন কিশোর এবং চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি হয়। তবে রেস্তোরাঁ মালিক জামান আদালতকে বলেছেন, রেস্তোরাঁ চালায় তার রাঁধুনি ও কর্মীরা।

এ ঘটনার শুনানির পর টিসাইড ক্রাউন কোর্ট আদালত রেস্তোরাঁ মালিক সিলেটের বিয়ানীবাজারের মোহাম্মাদ জামানকে শুধুমাত্র ব্যবসার স্বার্থে বিবেচনাহীন মারাত্মক ঝুঁকিপূর্ণ কাজ করার অপরাধে অভিযুক্ত করে এবং ৬ বছরের জেল দেয়।

তাছাড়া ঐ মৃত খদ্দের বাদাম বিহীন খাবার অর্ডার করার পরও তাকে চিকেন টিক্কা মসলা দেয়া হয়েছিল যাতে প্রচুর বাদাম দেয়া ছিল। কিন্তু তারপরও তাকে বাদাম মিশ্রিত খাবার পরিবেশন করা হয় এবং পরবর্তীতে তাকে মৃত অবস্থায় বাসার বাথরুম থেকে উদ্ধার করা হয়।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
All rights reserved © shirshobindu.com 2012-2026