শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১১:৫১

ইংল্যান্ডে এখন নাস্তিকের সংখ্যা বেশি

ইংল্যান্ডে এখন নাস্তিকের সংখ্যা বেশি

শীর্ষবিন্দু নিউজ ডেস্ক: ২০১৪ সালের ব্রিটিশ সোশ্যাল অ্যাটিচুড জরিপের তথ্য অনুযায়ী ইংল্যান্ড ও ওয়েলসে এখন কোন ধর্মের অনুসারী নন এমন মানুষের সংখ্যা ৪৮ দশমিক পাঁচ শতাংশ।

গত ২০১১ সালের জরিপে এই সংখ্যা ছিল মাত্র ২৫ শতাংশ। তখনও পর্যন্ত ইংল্যান্ড ও ওয়েলসে খ্রীষ্টানরাই ছিলেন সংখ্যাগরিষ্ঠ। এর আগের এক জরিপে দেখা গিয়েছিল স্কটল্যান্ডে ৫২ শতাংশ মানুষ বলেছেন তারা মোটেই ধার্মিক নন। একমাত্র উত্তর আয়ারল্যান্ডেই এখনও পর্যন্ত ধর্মের প্রভাব দেখা যাচ্ছে।

স্টিফেন বুলিভান্ট জানান, কেন তারা এখন ধর্ম পরিত্যাগ করেছেন সেটা তার কাছেও একটা বড় প্রশ্ন। স্টিফেন বুলিভান্ট বলেন, যারা নিজেদের নাস্তিক বলে চিহ্নিত করছেন, তাদের অনেকেই  ধর্মবিশ্বাসী হিসেবেই বেড়ে উঠেছেন। ব্রিটেনে জনসংখ্যার অনুপাতে নাস্তিকদের সংখ্যা বাড়ছে বলেন সেন্ট মেরি’স ক্যাথলিক ইউনিভার্সিটির স্টিফেন বুলিভান্ট।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
All rights reserved © shirshobindu.com 2012-2026