শীর্ষবিন্দু নিউজ ডেস্ক: ন্যাশনাল ক্রাইম এজেন্সি এবং ইমিগ্রেশন অফিসারদের নেতৃত্বে যৌথভাবে পরিচালিত এক অভিযানে ব্রিটেনে অবস্থানরত সন্দেহভাজন বিদেশী অপরাধীদের ধরার লক্ষ্যে সপ্তাহব্যাপি এক বিশেষ অভিযানে প্রায় ৩শ ৬১ জনকে গ্রেফতার করা হয়েছে। যৌথভাবে পরিচালিত এ অভিযানের নাম হল অপারেশন ট্রিভিয়াম।
এতে বিভিন্ন এলাকার স্থানীয় পুলিশ সহযোগিতা করে। সপ্তাহব্যাপি পরিচালিত অপারেশন ট্রিভিয়ামে প্রায় ৯ হাজার গাড়ি আটক করা হয়। এর মধ্যে জব্দ করা হয় ৫শ ৯টি।
অন্যদিকে আটকদের মধ্যে থেকে ৮৩জন সন্দেহভাজন অপরাধীকে তাদের স্ব স্ব দেশে ফেরত পাঠানোর ব্যবস্থা করা হবে। অপারেশন ট্রিভিয়ামের অভিযানে ওয়েস্ট মিডল্যান্ডস থেকেই আটক করা হয় ৮৩জনকে। এর মধ্যে ৭৬জনই বিদেশী নাগরিক।