রবিবার, ১৮ জানুয়ারী ২০২৬, ০১:৫৯

স্বামীর বিয়ের খবরে বাড়ি জ্বালিয়ে দিলেন স্ত্রী

স্বামীর বিয়ের খবরে বাড়ি জ্বালিয়ে দিলেন স্ত্রী

শীর্ষবিন্দু আন্তর্জাতিক নিউজ ডেস্ক: স্বামী আরেক বিয়ে করলে প্রতিটি নারীর স্বভাবতই খারাপ লাগার কথা। শুধু খারাপ লাগা বললে ভুল হবে। এর জেরে একেক নারী একেক রকম কান্ড করে বসবেন।

সৌদি আরবে এক নারী স্বামীর বিয়ের কথা শোনে তার বাড়িতে আগুন-ই লাগিয়ে দিলেন!

খবরে বলা হয়, ১০ বছর আগে ওই দম্পতির বিয়ে হয়। তাদের ঘরে রয়েছে ছয়টি সন্তান। সব মিলিয়ে সুখেই দিন কাটছিল তাদের। কিন্তু সম্প্রতি হুট করে দ্বিতীয় বিয়ে করে মোবাইল ফোনে স্ত্রীকে সেই খবর দেন স্বামী। এ খবর শুনে কোনোভাবেই নিজেকে সামলাতে পারেননি স্ত্রী।

ফলে গোটা বাড়িতে আগুন ধরিয়ে দেন তিনি। বর্তমানে দ্বিতীয় স্ত্রীকে নিয়ে হানিমুন করছেন তার স্বামী। পরে আগুন ভয়াবহ আকার ধারণ করলে ওই নারী সাহায্যের জন্য চিৎকার করতে থাকেন। এ খবর পেয়ে দমকল বাহিনী ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে আনেন। এ ঘটনায় ওই নারীর পাঁচ বছর বয়সী এক সন্তান দগ্ধ হয়েছে।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
All rights reserved © shirshobindu.com 2012-2025