বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৯:৪৭

শাস্তি দিতে দুর্গম জঙ্গলে ৭ বছরের শিশুকে নির্বাসন, অতঃপর…

শাস্তি দিতে দুর্গম জঙ্গলে ৭ বছরের শিশুকে নির্বাসন, অতঃপর…

শীর্ষবিন্দু আন্তর্জাতিক নিউজ ডেস্ক: অসদাচরণের দায়ে সাত বছর বয়সী একটি শিশুকে জাপানের একটি দুর্গম জঙ্গলে ফেলে এসেছেন তার পিতামাতা। তারপর থেকে দু’দিন ধরে তার আর কোন দেখা মিলছে না। শিশুটি কোথায় আছে, কি অবস্থায় আছে তা নিয়ে জাপানজুড়ে এক শিহরণ ছড়িয়ে পড়েছে।

ফলে তাকে উদ্ধার স্থানীয় পুলিশ, স্কুলের লোকজন ও স্থানীয় অধিবাসীরা বনের ভিতর নেমে পড়েছেন। কমপক্ষে ১৩০ জন মিলে তাকে উদ্ধার করতে হন্যে হয়ে খুঁজছে জঙ্গলে। কিন্তু এখনও তার কোন দেখা মেলে নি। এ খবর দিয়েছে অনলাইন বিবিসি। এতে বলা হয়েছে ঘটনাটি ঘটেছে হোক্কাইডোর এক দুর্গম এলাকায়। তার পিতামাতা প্রথমে বলেন যে, তারা যখন সবজির সন্ধানে বেরিয়েছিলেন তখন হারিয়ে গেছে তাদের সন্তান।

কিন্তু রোববার তারা স্বীকার করেন, তাকে নিয়ম কানুন শিক্ষা দেয়ার জন্য কয়েক মিনিটের জন্য তারা তাকে ছেড়ে দিয়েছিলেন। গাড়ি থেকে তাকে ছেড়ে দেন। তার পিতা স্থানীয় একটি পত্রিকাকে বলেছেন, সে অত্যন্ত একটিভ ছেলে। এখন সে কোথায় গেছে তা নিয়ে তিনি শঙ্কিত।

তিনি সাংবাদিকদের বলেছেন, স্থানীয় একটি পার্কে ঘুরতে গেলে তার ছেলে বিভিন্ন গাড়িতে ও লোকজনের দিকে ইট ছুড়তে থাকে। তাই তিনি মনে করেন যে, তাকে শাস্তি দেয়া দরকার। উল্লেখ্য তিনি যে বনের ভিতর তার শিশুকে ছেড়ে দিয়েছেন সেখানে বন্য ভাল্লুকের উপদ্রব মারাত্মক। ফলে শিশুটির পরিণতি নিয়ে সবাই এখন শঙ্কায়।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
All rights reserved © shirshobindu.com 2012-2026