শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০৯:৩৩

ইউরোপে সমুদ্রের পানিতে আরেক আয়লানের জীবনাবসান

ইউরোপে সমুদ্রের পানিতে আরেক আয়লানের জীবনাবসান

শীর্ষবিন্দু আন্তর্জাতিক নিউজ ডেস্ক: ঠিক যেন আরেক আয়লান। সমুদ্রের পানিতে নিমজ্জিত হয়েও হাত বাড়িয়ে আছে উপরের দিকে। উদ্ধারকর্মীরা তাকে দেখে অজান্তেই তাদের চোখে অশ্রু চলে এলো।

তারা কোলে তুলে নিলেন তাকে। বুকের সঙ্গে লেপটে ধরে অবনত মস্তকে তার দিকে তাকিয়ে দেখলেন। না, কোন সাড়া নেই। নিথর হয়ে আছে শিশুটি। তাকে উদ্ধার করে সেই ছবি এখন ছড়িয়ে দিয়েছে জার্মানির মানবাধিকার বিষয়ক সংগঠন সি-ওয়াচ।

তাদের উদ্দেশ্য, শরণার্থীদের বিষয়ে পশ্চিমা বিশ্ব যে কঠোর নীতি গ্রহণ করছে তাদের দৃষ্টি আকর্ষণ করা। গত বছর সমুদ্রে ডুবে মারা যায় সিরিয়ার কুর্দি শিশু আয়লান। তার ছবি মিডিয়ায় ব্যাপক প্রচার পাওয়ায় শরণার্থী ইস্যুতে নমনীয় হয় পশ্চিমারা। আয়লান কুর্দির মৃত্যুতে তারা নমনীয় হলেও এবারকার এই শিশুর মৃত্যুতে তাদের হৃদয় নরম হবে কিনা তা অনিশ্চিত।

এবার মারা যাওয়া শিশুটির নাম প্রকাশ করা হয় নি। গত সপ্তাহে লিবিয়ার উপকূলে শরণার্থী বোঝাই বোট ডুবে যায়। তাতেই মারা যায় এই শিশুটি। গত শুক্রবার তার মৃতদেহ উদ্ধার করা হয়।

সি-ওয়াচ বলেছে, পানিতে একটা পুতুলের মতো শিশু পায় তারা। সে বাহু বিস্তার করে যেন উদ্ধারের আকুতি জানাচ্ছে। উদ্ধারকারী পানি থেকে দ্রুত তুলে আনেন তাকে। কোলে তুলে নেন, যেন এখনো বেঁচে আছে শিশুটি। তার কচি হাতের আঙুলগুলো ছিল মুষ্টিবদ্ধ। চোখ ছিল চিরদিনের জন্য বন্ধ। উদ্ধারকারী নিজেও একজন পিতা। এই দৃশ্য দেখে তার হৃদয় ভেঙে গেছে। শিশুটির মৃতদেহ হস্তান্তর করা হয়েছে ইতালির নৌবাহিনীর কাছে।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
All rights reserved © shirshobindu.com 2012-2026