সৈয়দ শাহ সেলিম আহমেদ : লন্ডন বারার এফরডেবল হাউজিং সমস্যা ভয়াবহ আকার রূপ নিয়েছে। লন্ডন কাউন্সিল বিগত বছরে যে টার্গেট নিয়েছিলো- তা পূরণ করতে নিতান্তই ব্যর্থতার পরিচয় দিয়েছে।শুধু তাই নয়, লন্ডন কাউন্সিল নিজ উদ্যোগে এফরডেবল হাউজিং ইউনিট বছরে ১৭,০০০ এর টার্গেট নিয়েছিলো, অথচ ২০১৫-২০১৬ সালে মাত্র ৮,৫৫০ ইউনিট পূরণে সক্ষম হয়েছে, যা বিগত বছরের তুলনায় ১০,৯৬২ ইউনিট কম।
বি
বিসির এক পর্যালোচনায় এমন তথ্য প্রকাশিত হয়েছে। ফ্রিডম অব এক্টের আওতায় বিবিসি বিভিন্ন বারা থেকে এই তথ্য সংগ্রহ করে এমন প্রমাণ পেয়েছে।
তবে বিবিসি অবগত হয়েছে যে, লন্ডন কাউন্সিল সমূহের মধ্যে একমাত্র বারা লুইশাম কেবল তাদের এফরডেবল হাউজিং এর টার্গেট পূরণে পূর্ণভাবে সক্ষম হয়েছে।
লন্ডনে হাউজিং সমস্যা ক্রমেই বেড়ে চলেছে। এখনো অসংখ্য পরিবার হোমলেস ও ঘরের জন্য অপেক্ষমান তালিকায় আছেন। কেবলমাত্র হ্যাকনীতেই ২০০০ গৃহহীন আছেন। এতেই অনুমেয় এর ভয়াবহতা। শেল্টারের চীফ এক্সিকিউটিভ ক্যাম্পবেল রব বলেছেন, লন্ডনে হাউস প্রাইস ছয়গুণ বৃদ্ধি পেয়েছে এবং রেন্ট আকাশ ছুঁয়া।
সদ্য নির্বাচিত মেয়র সাদিক খান ওয়াদা করেছেন তিনি হাজারো সহজলভ্য ঘর বাড়ি বিক্রি ও রেন্টের জন্য বানাবেন।
এদিকে বর্তমান লন্ডনের নয়া পরিকল্পণা রয়েছে, সর্বোপরি ক্রয়ডনের জন্যে ২৫% আর হ্যাকনী, লুইসাম, ইজলিংটন, ক্যামডেনের জন্য ৫০% নয়া এফরডেবল হাউজিং করার- এটা কাউন্সিল নিজেই তাদের টার্গেট সেট করেছে।
উল্লেখ্য গত তিন বছরে কাউন্সিল মাত্র তিনভাগের দুই ভাগ পূরণে সক্ষম হয়েছে। কিন্তু ১৯৯০ সালের টাউন এন্ড কাউন্ট্রি প্ল্যানিং এক্ট অনুসারে কাউন্সিল বৃহত হাউজিং প্রজেক্টের ক্ষেত্রে ১০ ইউনিট এফরডেবল হাউজিং করতে পারে বলে জানা গেছে।