মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১০:৪০

সিরিয়ায় জরুরী ত্রান সাহায্যে সরবরাহে জাতিসংঘের প্রতি বিশেষ আহ্বান

সিরিয়ায় জরুরী ত্রান সাহায্যে সরবরাহে জাতিসংঘের প্রতি বিশেষ আহ্বান

শীর্ষবিন্দু আন্তর্জাতিক নিউজ ডেস্ক: আকাশ থেকে ত্রাণ ফেলার বিষয়ে জাতিসংঘের সিকিউরিটি কাউন্সিল শুক্রবার এক বৈঠকে বসার কথা রয়েছে। এতে সিরিয়ার অবরুদ্ধ এলাকাগুলোতে আকাশপথে মানবিক সহায়তা দিতে জাতিসংঘের প্রতি আহ্বান জানিয়েছে বৃটেন ও ফ্রান্স ।

বুধবার অবরুদ্ধ শহর দারায়ায় কিছু ত্রাণসামগ্রী পৌঁছেছে কিন্তু একেবারেই অল্প, বলছে জাতিসংঘ। তারা বলছে সিরিয়ায় জরুরি মানবিক সহায়তা পৌঁছে দেয়ার জন্য পয়লা জুন পর্যন্ত যে সময় বেঁধে দেয়া হয়েছিল, আসাদ সরকার এই সময়ে কাজ করতে ব্যর্থ হয়েছে।

জাতিসংঘ বলছে, দারায়ার পরিস্থিতি অত্যন্ত নাজুক। সেখানে চরম খাদ্য সংকট, পানি এবং ওষুধেরও তীব্র সংকট চলছে। বুধবার থেকে ৪৮ ঘন্টার জন্য যে যুদ্ধবিরতি শুরু হয়েছে, এই বিরতির সুযোগেই দারায়াতে পাঠানো হয়েছে মানবিক সহায়তা।

বৃটিশ পররাষ্ট্রমন্ত্রী ফিলিপ হ্যামন্ড বলেছেন, নির্দিষ্ট সময়ের মধ্যে সিরিয়ার নাগরিকদের কাছে জরুরী ত্রাণ সেবা পৌঁছাতে ব্যর্থ হয়েছে আসাদ সরকার। তিনি বলেছেন আকাশপথে ত্রাণ বিতরণ কষ্টকর, ব্যয়বহুল ও ঝুঁকিপূর্ণ হলেও ওই অঞ্চলে অবরুদ্ধ থাকা মানুষগুলো যে নাজুক পরিস্থিতিতে দিন কাটাচ্ছে সেটা কিছুটা হয়তো কমবে ওই সহায়তার মাধ্যমে।

বৃটিশ পররাষ্ট্রমন্ত্রী রাশিয়া ও ইরানের প্রতদি আহ্বান জানিয়েছেন তারা যেন সিরিয়া সরকারের ওপর তাদের প্রভাব খাটায় ও আকাশপথে মানবিক সহায়তা পৌঁছানোর প্রক্রিয়াটি যেন নিরাপদে হয় সেদিকেও লক্ষ্য রাখে।

দামেস্ক এর নিকটবর্তী এলাকা দারায়াতে ২০১২ সালের পর বুধবারই প্রথম কোনো সহযোগিতা পৌঁছেছে বলে জানিয়েছে রেড ক্রিসেন্ট।

২০১২ সাল থেকে দেশটির সরকারি বাহিনী শহরটি অবরোধ করে রাখায়, সেখানকার প্রায় চার হাজার বাসিন্দা কার্যত মানবেতর জীবনযাপন করছেন। ত্রাণবাহী গাড়িবহর এসে পৌঁছানোর বিষয়টিকে একটি ইতিবাচক পদক্ষেপ হিসেবে বর্ণনা করেছে রাশিয়া। কিন্তু বৃটেন এই মানবিক সাহায্যকে অত্যন্ত অপ্রতুল বলে বর্ণনা করেছে।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
All rights reserved © shirshobindu.com 2012-2026