শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০৬:৪২

ভোটে বিশাল সাফল্যের পর মমতার রমজান স্পেশাল

ভোটে বিশাল সাফল্যের পর মমতার রমজান স্পেশাল

আন্তর্জাতিক নিউজ ডেস্ক: দু’টাকা কেজি চালে ভোটে বিশাল সাফল্যের পর এবার রাজ্য সরকারের উপহার রমজান স্পেশাল। ঈদের আগে গোটা রমজান মাস জুড়ে রেশনে মিলবে রমজান স্পেশাল প্যাকেট। প্যাকেটে থাকবে চাল, ময়দা, খেজুর , ছোলা এবং চিনি। রাজ্যের এই অভিনব উদ্যোগে খুশি রাজ্যের সংখ্যালঘু মানুষ।

মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির নির্দেশ মতই ইতিমধ্যেই এই সামগ্রীর জোগাড়ে নেমে পড়েছেন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক। তবে এ উদ্যোগ শুধু সংখ্যালঘুদের জন্যই নয়। রেশন কার্ড থাকলেই মিলবে এই প্যাকেট। দাম কত পড়বে তা এখনই বলতে চাইছেন না খাদ্যমন্ত্রী।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
All rights reserved © shirshobindu.com 2012-2026