সোমবার, ১৫ জুন ২০২৬, ০৪:০১

জাতিসংঘের উদ্ধেগ: ২০ হাজার শিশু অবরুদ্ধ ইরাকে

জাতিসংঘের উদ্ধেগ: ২০ হাজার শিশু অবরুদ্ধ ইরাকে

শীর্ষবিন্দু আন্তর্জাতিক নিউজ ডেস্ক: ফালুজায় কমপক্ষে ২০ হাজার শিশু আটকা পড়েছে ইরাকের সামরিক বাহিনীর অবরোধের মুখে এবং সেখানে শিশুদের যোদ্ধা হিসেবে কাজ করতে বাধ্য করা হচ্ছে বলে উদ্ধেগ প্রকাশ করেছে জাতিসংঘ শিশু তহবিল।

ত ২২ ও ২৩ মে ইসলামিক স্টেট (আইএস) গ্রুপের বিরুদ্ধে ইরাকি বাহিনী ব্যাপক অভিযানে ফালুজা থেকে পালিয়ে যায় অনেক বাসিন্দা। যদিও এরা খাদ্য ও বিশুদ্ধ খাবার পানির মারাত্মক সংকটের মুখে পড়েছে। আইএস নিয়ন্ত্রিত এলাকা থেকে পালিয়ে যাওয়া কয়েকশ পরিবার নগরীর উপকণ্ঠে আশ্রয় নিয়েছে। নগরীর ভেতরে থাকা বাসিন্দাদের অবস্থা আরো নাজুক বলে জানা গেছে।

এ প্রেক্ষাপটে ফালুজার বেসামরিক নাগরিকদের নিরাপদ স্থানে চলে যাওয়ার সুযোগ করে দিতে ইউনিসেফ নিরাপদ করিডোর খুলতে আবারো আহ্বান জানিয়েছে। এদিকে আইএস মানব ঢাল হিসেবে বেসামরিক নাগরিকদের ব্যবহার করছে বলে অভিযোগ করেছে জাতিসংঘ।

জাতিসংঘের শিশু তহবিলের ইরাক বিষয়ক প্রতিনিধি পিটার হকিন্স বলেন, ইউনিসেফের পরিসংখ্যান অনুযায়ী নগরীতে কমপক্ষে ২০ হাজার শিশু আটকে রয়েছে। এছাড়া শিশুদের যুদ্ধে বাধ্য করা হচ্ছে।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
All rights reserved © shirshobindu.com 2012-2026