শনিবার, ০৯ মে ২০২৬, ০১:২৫

লেবার দল থেকে ব্রিটিশ এমপি মনোনয়ন পেলেন টিউলিপ

লেবার দল থেকে ব্রিটিশ এমপি মনোনয়ন পেলেন টিউলিপ

 

 

 

 

 

 

 

 

 

শীর্ষবিন্দু নিউজ: যুক্তরাজ্যে ২০১৫ সালে অনুষ্ঠেয় সাধারণ নির্বাচনে লেবার মনোনয়ন পেলেন বঙ্গবন্ধুর নাতনী ও শেখ রেহানার মেয়ে টিউলিপ সিদ্দিক। লেবার পার্টির হয়ে প্রতিদ্বন্দ্বিতা করবেন তিনি। লন্ডনের হ্যাম্পস্টেড অ্যান্ড কিলবার্ন আসনে লড়বেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভাগ্নি টিউলিপ।

লেবার পার্টির মনোনয়ন দৌড়ে ৩১ বছর বয়সি টিউলিপের প্রতিদ্বন্দ্বী ছিলেন ক্যামডেনের আরেক কাউন্সিলর স্যালি গিমসন ও হ্যাকনি বারার ডেপুটি মেয়র সোফি লিন্ডেন। হ্যাম্পস্টেড অ্যান্ড কিলবার্ন আসনে এই দুজনকে  রোববার লেবার পার্টির অভ্যন্তরীণ ভোটাভুটিতে হারিয়ে প্রার্থিতা নিশ্চিত করেন। এই তিনজনের মধ্য থেকে আগামী নির্বাচনের প্রার্থী নির্বাচিত করতে ভোট দেন ওই আসনে লেবার পার্টির প্রায় ৯শ’ সদস্য। দলে প্রার্থিতা নিশ্চিত হওয়ার পর এখন সাধারণ নির্বাচনে ভোটারদের মন জয়ের জন্য প্রচারে নামার প্রস্তুতি নিচ্ছেন টিউলিপ। এজন্য তার হাতে সময় দুই বছর।

শফিক সিদ্দিক ও শেখ রেহানার মেয়ে টিউলিপ ইউনিভার্সিটি কলেজ অব লন্ডন থেকে ইংরেজি সাহিত্যে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি নিয়েছেন। টিউলিপ সম্প্রতি বিয়ে করেছেন। তার স্বামী ক্রিস্টিয়ান পার্সি একজন ব্যবস্থাপনা পরামর্শক। টিউলিপ ২০১০ সাল থেকে ক্যামডেন কাউন্সিলের সদস্য। এই কাউন্সিলে তিনিই প্রথম বাঙালি নারী। বাংলাদেশি বংশোদ্ভূত রুশনারা আলী বর্তমানে যুক্তরাজ্যের পার্লামেন্ট সদস্য, তিনিও লেবার পার্টির। টিউলিপ নির্বাচিত হলে তিনি হবেন হাউজ অফ কমন্সে দ্বিতীয় বাংলাদেশি।

 




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
All rights reserved © shirshobindu.com 2012-2026