শীর্ষবিন্দু নিউজ: আগামীকাল সোমবার থেকে পবিত্র রাম্বাধান মাস শুরু হচ্ছে আরববিশ্বে। সেই সাথে সঙ্গতি রেখে ব্রিটেন ও ইউরোপে ধর্মপ্রাণ মুসলমানার রোজা রাথবেন সোমবার থেকে।
ইউরোপের মুসলিমদের এবার ৩০ বছরের মধ্যে সবচেয়ে দীর্ঘ সময় রোজা রাখতে হবে। অবশ্য গত কয়েক বছর যাবত লম্বা রোজা রেখে আসছেন ব্রিটেন ও ইউরোপের মুসলমানরা। আজ রবিবার দিবাগত রাত থেকে শুরু হচ্ছে তারাবি নামাজ।
ইফতার, মাগরিব, এশার নামাজ ও তারাবির নামাজ এবং আবার সেহরি মিলিয়ে এ কয়েক ঘন্টা বেশ ব্যস্ত সময় অতিবাহিত করতে হয় ব্রিটেনসহ ইউরোপের মুসল্লিদের। মসজিদ ইষ্ট লন্ডন মসজিদের এশার নামাজের সময় হচ্ছে রাত ১১টায়। আর রাত ২টা ৪৭ মিনিটে সেহরীর শেষ সময়। আর আগামীকাল ইফতার হবে ৯টা ১৬ মিনিটে। ব্রিটেন ও অন্যান্য শহরে সময়ের ব্যবধান রয়েছে। তাই নিজ নিজ স্থানীয় মসজিদগুলির পক্ষ থেকে সময় তালিকা সংগ্রহ করতে মুসল্লিদের প্রতি আহবান জানানো হয়েছে।
ব্রিটেনে মুসল্লিদের অধিকাংশই ফজরের নামাজ শেষে ঘুমাতে পছন্দ করেন। দিনে কাজ থাকলেও এই একমাস বাড়তি পরিশ্রম করেন তরুন, তরুনী থেকে শুরু করে সকল বয়সের মানুষ। বিশেষ করে রাতের তারাবি নামাজ দলবদ্ধ হয়ে আদায় করতে পছন্দ করেন স্থানীয় যুব সমাজ। যুক্তরাজ্যের মধ্যে সবচেয়ে দীর্ঘ সময় উপোস থাকতে হবে স্কটিশ হাইল্যান্ডস ও আয়ল্যান্ডের বাসিন্দাদের। এখানে সূর্য অস্ত যায় না বললেই চলে। যেটা হয় তা হলো গোধূলি।
এদিকে গার্ডিয়ানের এক রিপোর্টে বলা হয়েছে, এবার প্রায় ২০ ঘণ্টা তাদের পানাহার থেকে বিরত থাকতে হবে। তবে শীতকালে এ অঞ্চলের মুসলিমদের না খেয়ে থাকতে হয় আট ঘণ্টার মত।