শনিবার, ০২ মে ২০২৬, ০২:০৮

মারাত্মক আর্থিক সঙ্কটে বিন লাদেন গ্রুপ

মারাত্মক আর্থিক সঙ্কটে বিন লাদেন গ্রুপ

শীর্ষবিন্দু আন্তর্জাতিক নিউজ ডেস্ক: কর্মীদের বেতন পরিশোধ করতে বেশ কিছু সম্পদ বিক্রি করার পরিকল্পনা নিয়েছে সৌদি বিন লাদেন গ্রুপ। এরই মধ্যে বেতন না পেয়ে এ গ্রুপের বেশ কিছু কর্মী বিক্ষোভ করেছেন জেদ্দায়। তার প্রেক্ষিতে বিন লাদেন গ্রুপ ওই সিদ্ধান্ত নিয়েছে। এ খবর দিয়েছে অনলাইন আরব নিউজ।

এতে বলা হয়েছে, এ গ্রুপের অনেক শ্রমিক আছেন যাদের চাকরির মেয়াদ শেষ হয়েছে। কিন্তু তারা বেতন না পাওয়ায় দেশে ফিরতে পারছেন না। এতে তাদের মধ্যে ক্ষোভ দেখা দিয়েছে। তাই তারা বিক্ষোভে নেমে পড়েছেন। জেদ্দায় তারা আল হামাদিনিয়া এলাকায় কোম্পানিটির বাইরে বিশাল বিক্ষোভে জড়ো হলে নিরাপত্তা রক্ষাকারীরা তাদের ছত্রভঙ্গ করে দেয়।

এ সময় অনেক শ্রমিক, কর্মচারী বলেন, তাদের ছয় মাসের বেতন বকেয়া রয়েছে। বিন লাদেন গ্রুপের ৪৯০০০ কোটি সৌদি রিয়ালের প্রকল্প আছে। কিন্তু তার মধ্যে ২৪৮০০ কোটি রিয়ালের বেশ কিছু প্রকল্প রয়েছে ঝুঁকির মুখে। এখন শ্রমিকদের বকেয়া বেতন পরিশোধে যদি আরও বিলম্ব করা হয় তাহলে পরিস্থিতি আরও খারাপের দিকে যাবে।

বিক্ষোভকারীদের অনেকে বলেছেন, পবিত্র রমজান শুরু হওয়ার আগে কেন কোম্পানি তাদের বেতন পরিশোধ করতে পারছেম না তা তাদের বোধগম্য নয়।

কোম্পানির একজন কর্মকর্তা আলী আ ঘামদি বলেছেন, এ সঙ্কট সমাধানে বিন লাদেন গ্রুপের ব্যবস্থাপনা বিভাগ অত্যন্ত গুরুত্বের সঙ্গে কাজ করছে। এরই মধ্যে খরচ মেটানোর জন্য গ্রুপটি ২৫০ কোটি রিয়াল ঋণ নিয়েছে সৌদি বৃটিশ ব্যাংক ও ন্যাশনাল আরব ব্যাংক থেকে।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
All rights reserved © shirshobindu.com 2012-2026