শুক্রবার, ১২ জুন ২০২৬, ০৯:১৩

বৃটেনে সোসাইটি অফ বাংলাদেশী সলিসিটরের দ্বি বাষিক সভা ও নির্বাচন সম্পন্ন

বৃটেনে সোসাইটি অফ বাংলাদেশী সলিসিটরের দ্বি বাষিক সভা ও নির্বাচন সম্পন্ন

শীর্ষবিন্দু নিউজ: বৃটেনের সলিসিটরদের অন্যতম সংগঠন সোসাইটি অফ বাংলাদেশী সলিসিটরের দ্বি বাষিক সাধারন সভা ও গর্ভানিং বডির নির্বাচন অত্যন্ত আনন্দঘন পরিবেশে অনুষ্টিত হয়ে গেল।

প্রেসিডেন্ট পদে এহসানুল হক আর সেক্রেটারী জেনারেল পদে নির্বাচিত হন সাইফুদ্দিন খালেদ। পুর্নাঙ্গ কমিটি শীর্ষই প্রকাশ করা হবে বলে জানানো হয়েছে।

গত শনিবার ইস্ট লন্ডনের একটি হলে সারা দিনব্যাপী চলে দ্বি-বার্ষিক সভা ও নির্বাচন। ১শ ৬১টি ভোটারের অংশগ্রহনে নির্বাচনী আমেজে জমে উঠেছিল সোসাইটি অফ বাংলাদেশী সলিসিটারের নির্বাচন কেন্দ্র। মোট ২১টি পদের জন্য বিভিন্ন পদে ৩০ জন প্রতিদ্বন্ধিতা করেন।

প্রেসিডেন্ট পদে প্রতিদ্বন্ধিতা করেন মোট তিন জন প্রার্থী। এর মধ্যে বর্তমান ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট এহসানুল হক প্রেসিডেন্ট হিসাবে নির্বাচিত হয়েছে। তার নিকটতম প্রতিদ্বন্ধি ছিলেন ব্যারিস্টার নাজির আহমেদ। মাত্র তিন ভোটের ব্যবধানে জয় পরাজয় নির্ধারিত হয়। কোন প্রতিদ্বন্ধি না থাকায় সেক্রেটারী জেনারেল পদে নির্বাচিত হন সাইফুদ্দিন খালেদ।

আর ভাইস প্রেসিডেন্ট পদে মোট চার জন নির্বাচিত হয়েছে। তারা হলেন, কামরুল হাসান, তারেক চৌধুরী,আবুল কালাম চৌধুরী, ফরিদা হাকিম।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
All rights reserved © shirshobindu.com 2012-2026