শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ০৬:১৮

করণ-কাজলের বন্ধুত্বে ফাটল

করণ-কাজলের বন্ধুত্বে ফাটল

বিনোদন ডেস্ক: শাহরুখ-কাজলের সম্পর্ক নিয়ে বার বার নানা জল্পনা দানা বেঁধেছে বলিউডে। তাদের মেলামেশা, এক সঙ্গে ছবিতে কাজ করা নাকি পছন্দ করেন না কাজলের স্বামী অজয় দেবগন। এমন কানাঘুষো চালু রয়েছে বি-টাউনে।

কিন্তু কাজল ও নির্মাতা করণ জোহরের বন্ধুত্ব নিয়ে কারও কোনও সন্দেহ নেই, বাধাও নেই। কিন্তু, সম্প্রতি একটা খবর সত্যিই বেশ চমকে দিয়েছে বি-টাউনকে। অজয় দেবগনের জন্য নাকি কাজল- করণ জোহরের বন্ধুত্বে ফাটল দেখা দিয়েছে। অজয়ের পরবর্তী ছবি শিবা এবং করণ জোহরের ছবি অ্যায় দিল হ্যায় মুশকিল একই দিনে মুক্তি পেতে চলেছে। দু’টি ছবিই মুক্তি পাবে এ বছরের ২৮ অক্টোবর।

এক বছর আগেই অজয় জানিয়ে দিয়েছিলেন, এ বছর দিওয়ালিতে মুক্তি পাবে শিবা। কিন্তু, করণের ছবি অ্যায় দিল হ্যায় মুশকিল মুক্তি পাওয়ার কথা ছিল ২০১৭-এ। হঠাৎ করেই নির্মাতা ‘শিবা’র মুক্তির দিনেই তাঁর ছবি মুক্তির কথা জানিয়ে দেন। আর এতেই কাজল এবং অজয় দু’জনেই বেশ ক্ষুন্ন হয়েছেন। করণ নাকি একই দিনে ইচ্ছে করেই রণবীর কাপুর, ঐশ্বর্য রাই, আনুশকা শর্মা অভিনীত ‘অ্যায় দিল হ্যায় মুশকিল’ ছবিটির মুক্তির সিদ্ধান্ত নিয়েছেন!

এর ফলে বক্সঅফিসে ‘শিবা’র বেশ কিছুটা ধাক্কা খাওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে। তারই ধারাবাহিকতায় কাজল ইতিমধ্যে করণের সঙ্গে কথা বলা বন্ধ করে দিয়েছেন। শুধু তাই নয়, করণের জন্মদিনের পার্টিতেও দেখা যায়নি কাজলকে। কোনও শুভেচ্ছাবার্তা পর্যন্ত পাঠাননি তিনি।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
All rights reserved © shirshobindu.com 2012-2026