রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ০৪:৩১

ডেনমার্কে পলিটিক্যাল এসাইলাম ফুটবল লীগ

ডেনমার্কে পলিটিক্যাল এসাইলাম ফুটবল লীগ

শীর্ষবিন্দু আন্তর্জাতিক নিউজ ডেস্ক: একটি আলাদা ফুটবল লীগ আয়োজনের পরিকল্পনা চলছে ডেনমার্কে। অবশ্য পলিটিক্যাল এসাইলাম আশ্রয়প্রার্থীদের জন্য এই আলাদা ফুটবল লীগ আয়োজনের পরিকল্পনা চলছে। এর উদ্দেশ্য আশ্রয়প্রার্থীরা যাতে ভালোভাবে সমাজের সঙ্গে মিশতে পারে। এ খবর দিয়েছে বিবিসি মনিটরিং।

ডেনমার্কের নামকরা ফুটবল ক্লাব ব্রন্ডবি আইএফ এর সাবেক চেয়ারম্যান পার জেরাগার্ড প্রথম এই ফুটবল লীগের প্রস্তাব দেন। পূর্ব ডেনমার্কের চারটি কেন্দ্রের আশ্রয়প্রার্থীরা এই লীগে অংশ নেবে। ডেনমার্কের একটি টিভি স্টেশন টিভি-টু ওয়েবসাইটকে উদ্ধৃত করে এ খবর দিয়েছে বিবিসি মনিটরিং।

পার জেরাগার্ড জানান, ডেনমার্কের অনেক নামকরা ফুটবলার এবং ফুটবল কোচ এই উদ্যোগের সঙ্গে আছেন। তার ভাষায়, এরকম একটি ফুটবল লীগ চালু হলে ডেনমার্কে রাজনৈতিক আশ্রয়প্রার্থীরা সহজে অন্য মানুষের সঙ্গে মিশতে পারবে, তাদের জীবনেও বৈচিত্রতা আসবে।

রেডক্রস, ইউয়েফা এবং ডেনিশ ফুটবল এসোসিয়েশন এতে সহায়তা দিচ্ছে।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
All rights reserved © shirshobindu.com 2012-2026