বুধবার, ১৪ জানুয়ারী ২০২৬, ০৭:৫৮

টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের উদ্যোগে বৈশাখী মেলা ৩১ জুলাই

টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের উদ্যোগে বৈশাখী মেলা ৩১ জুলাই

শীর্ষবিন্দু নিউজ: আগামী ৩১ জুলাই রবিবার বাংলা টাউনে বৈশাখী মেলা অনুষ্ঠিত হবে। স্থানীয় বাসিন্দাদের দাবীর প্রেক্ষিতে বিগত তিন বছর বৈশাখী মেলা ভিক্টোরিয়া পার্কে অনুষ্ঠিত হলেও এবছর থেকে আবারো বাঙালী অধ্যুষিত বাংলা টাউনে ফিরিয়ে আনা হয়েছে বৈশাখী মেলা। টাওয়ার হ্যমলেটস কাউন্সিল থেকে প্রেরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্যে জানানো হয়।

টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের উদ্যোগে আয়োজিত এবারের মেলা শুরু হবে বেলা ১২টায়। থাকবে ক্রিকেট ও ক্যারম খেলা সহ বিভিন্ন ধরনের খেলাধূলারও আয়োজন  এবারের মেলায়। শিশুদের বিভিন্ন রাইডস এর পাশাপাশি রোমাঞ্চকর সব রাইডস থাকবে বড়দের জন্যও। থাকবে বর্ণাঢ্য শোভাযাত্রা যা প্রদক্ষিণ করবে ব্রিক লেন এলাকা। নিজেদের তৈরী করা রং বেরংয়ের, নানা ঢং ও ডিজাইনের কস্টিউম ও প্রপস নিয়ে বারার স্কুল শিক্ষার্থী ও বিভিন্ন কমিউনিটি গ্রুপ অংশ নেবে এই বৈশাখী শোভাযাত্রায়। এবারের বৈশাখী মেলা হচ্ছে উনিশতম মেলা।

এবারের মেলায় স্থানীয় শিল্পী ও স্থানীয় সাংস্কৃতিক সংগঠনগুলো অংশ নেবে। থাকবে ফ্যামিলি জোন, যেখানে আনন্দ বিনোদনের পাশাপাশি স্বাস্থ্য সম্মত খাবারের ব্যপারে সচেতন করে তোলা হবে। কম বয়সীদের জন্য থাকবে ক্রিয়েটিভ আর্টস ও ক্রাফটস এর কর্মশালা। মামজি স্ট্র্যাঞ্জার, বেবি নাজনীন ও অরুণ ঘোষের মতো শিল্পীরা বছরের পর বছর বৈশাখী মেলা মঞ্চ মাতিয়েছেন। সব বয়স ও রুচির মানুষের সমাবেশ ঘটে এই মেলায়। পরিবারের সবাইকে নিয়ে আনন্দময় একটি দিন কাটানোর যাবতীয় আয়োজন থাকে।

যদিও একটি পক্ষ এখনো বাংলা টাউনে মেলার আয়োজন না করে ভিক্টোরিয়া পার্কে বৈশাখী আয়োজন করার দাবী জানিয়ে সভা সমাবেশ করে আসছে। এতে বলা হয় বৈশাখী মেলাকে কেন্দ্র করে বেথনাল গ্রীণের উইভার্স ফিল্ডে ঢল নামবে হাজার হাজার মানুষের।

মুখরোচক খাবার দাবারের স্বাদ গ্রহন, রকমারি পণ্য কেনাকাটা আর বন্ধু স্বজনদের সাথে নির্মল আড্ডায় মেতে থাকার পাশাপাশি সেরা শিল্পীদের পরিবেশনা উপভোগ করেন সবাই।

বিগত দিনে অত্যন্ত সাদামাটাভাবে, স্বল্প সংখ্যক মানুষের উপস্থিতিতে শুরু হয়েছিলো এই মেলা। বাংলা নববর্ষ উদযাপনের এই উৎসবে এখন প্রতি বছর লাখো মানুষের সমাগম ঘটে। এই মেলায় অনেক পারফর্মার নিজেদের প্রতিভা উপস্থাপনের পর সফলভাবে রেকর্ডিং ক্যারিয়ার শুরু করেছেন।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
All rights reserved © shirshobindu.com 2012-2025