রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ০৮:১৯

তোপের মুখ থেকে আশরাফকে বাচালেন হাসিনা

তোপের মুখ থেকে আশরাফকে বাচালেন হাসিনা

 

 

 

 

 

 

 

 

 

 

 

শীর্ষবিন্দু নিউজ: মঙ্গলবার আওয়ামী লীগের সংসদীয় দলের বৈঠকে উপস্থিত কয়েকজন সাংসদ কঠোর সমালোচনা করেন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলামের। খুব সম্প্রতি অনুষ্ঠেয় স্থানীয় নির্বাচনে ক্ষমতাসীন দলের ভরাডুবির জন্য সৈয়দ আশরাফের ওপর দলীয় সাংসদদের সমালোচনা সামাল দিয়েছেন সভানেত্রী শেখ হাসিনা। বৈঠকের শুরুতেই সাংবাদিকদের উপস্থিতিতে শেখ হাসিনা একটি প্রারম্ভিক বক্তব্য রাখেন।

সাধারণ সম্পাদকের বক্তব্যে  আশরাফ দলীয় সাংসদদের কর্মকাণ্ডের সমালোচনা করে বলেন যে, অনেকেই অলস। তাদের আরো তৎপর হতে হবে। আশরাফের  বক্তব্যের মধ্যেই বৈঠকে উপস্থিত একটি দলের মধ্যে গুঞ্জন শুরু হয়। প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে অনুষ্ঠিত বৈঠকে সাধারণ সম্পাদক ও স্থানীয় সরকারমন্ত্রী সৈয়দ আশরাফের বক্তব্যের পর হৈ চৈ শুরু হয়। এ সময় পরিস্থিতি এড়াতে আশরাফ তার বক্তব্য তাড়াতাড়ি শেষ করে বসে যান।
এসময় কয়েকজন সাংসদ বলতে থাকেন, আমরা অলস হলে উনি (আশরাফ) কী? উনি অলস বলেই তো আমরা পাঁচটা হেরেছি। এসময় রাগান্বিত হয়ে খুলনার সাংসদ সোহরাব আলী সানা বলে উঠেন, নেত্রী আমাদের দলের মুখপাত্র চেঞ্জ করতে হবে। আবার বৈঠকের আরেকটা দল থেকে সানাকে কথা থামিয়ে বসে পড়তে বলেন কয়েকজন সাংসদ। একই সময় বক্তৃতা করতে গিয়ে চট্টগ্রাম-১১ আসনের সাংসদ শামসুল হক চৌধুরীও আশরাফের সমালোচনা করেন। তিনি বলেন, নেত্রী আমাদের দলের মুখপাত্র কে আমরা জানি না। আমাদের দলের একজন মুখপাত্র দরকার। তিন, চার, পাঁচ, ছয়- যে যার মতো কথা বলে যায়। এই সুযোগে বিএনপি আমাদের বিরুদ্ধে কথা বলে যায়। আর, আমাদের পক্ষ থেকে কোনো জবাব আসে না।
সবার বক্তব্যের শেষে বক্তব্যের প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, আমাদের ঘরের মধ্যেই ষড়যন্ত্রকারী আছে। তারা প্রথমে ঘরের মধ্যে, পার্লামেন্টে আমাদের মন্ত্রীদের সমালোচনা করেছে। তারপর, সে সুযোগ নিয়েছে বিএনপি।




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
All rights reserved © shirshobindu.com 2012-2026