সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ০১:৪১

ইইউয়ে থাকার পক্ষে ব্রিটিশ বিজ্ঞানীরা

ইইউয়ে থাকার পক্ষে ব্রিটিশ বিজ্ঞানীরা

শীর্ষবিন্দু নিউজ ডেস্ক: যুক্তরাজ্যকে ইউরোপীয় ইউনিয়নে (ইইউ) থেকে যাওয়ার পক্ষে মত দিয়েছেন ১৩ ব্রিটিশ বিজ্ঞানী। তাঁদের যুক্তি, ইইউ থেকে বেরিয়ে গেলে ব্রিটিশ বিজ্ঞানীরা গবেষণার জন্য এখনকার মতো সুযোগ-সুবিধা পাবেন না। গণভোটের আগে আগে ইইউবিরোধী প্রচারণা ক্রমে জোরদার হওয়ার পরিপ্রেক্ষিতে গতকাল শনিবার এক চিঠির মাধ্যমে এ অবস্থান জানান বিজ্ঞানীরা।

যুক্তরাজ্য ইইউয়ের সঙ্গে থাকবে, নাকি বেরিয়ে যাবে সে বিষয়ে সিদ্ধান্ত দিতে আগামী ২৩ জুন গণভোটে অংশ নেবে ব্রিটিশরা। তবে গণভোটের আগেই বেশ কয়েকটি জনমত জরিপ হয়েছে। এর মধ্যে গত শুক্রবার প্রকাশিত ইনডিপেনডেন্ট পত্রিকার জরিপ বলছে, ৫৫ শতাংশ ব্রিটিশ ইইউ থেকে বেরিয়ে যাওয়ার পক্ষে। আর বিপক্ষে ৪৫ শতাংশ। গতকালের চিঠিতে সই করেন নোবেল বিজয়ী বিজ্ঞানী পিটার হিগস। সই করেন পল নার্সের মতো বিজ্ঞানীরাও।

টেলিগ্রাফ পত্রিকায় প্রকাশিত ওই চিঠিতে বিজ্ঞানীরা বলেন যুক্তরাজ্য ইইউ থেকে বেরিয়ে গেলে ব্রিটিশ বিজ্ঞানীরা গবেষণার জন্য এখনকার মতো তহবিল কিংবা সুযোগ-সুবিধা পাবেন না। শীর্ষস্থানীয় ব্রিটিশ উদ্ভাবক জ্যামস ডাইসন অবশ্য এরই মধ্যে ইইউ থেকে বেরিয়ে যাওয়ার পক্ষে মত দিয়েছেন। ‘থেকে যাও’ : যুক্তরাজ্যকে ইইউয়ের সঙ্গে থাকতে মিনতি জানিয়েছে জার্মানির সর্বাধিক প্রচারিত সাপ্তাহিক পত্রিকা ‘দার স্পাইগেল’।

 




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
All rights reserved © shirshobindu.com 2012-2026