বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০১:২৬

সালমানের সেই চড়ের প্রতিশোধ নিলেন রণবীর

সালমানের সেই চড়ের প্রতিশোধ নিলেন রণবীর

বিনোদন ডেস্ক: কিছুদিন আগে বলিউড সুপারস্টার সঞ্জয় দত্ত কারামুক্ত হওয়ার পর তার সঙ্গে দেখা করেননি সালমান খান। তারা ভালো বন্ধু হলেও দেখা না করার পেছনে বি-টাউনে শুরু হয় নানা গুঞ্জন।

সঞ্জয় দত্তের জীবন কাহিনী নিয়ে নির্মাণ করা হবে সিনেমা। সিনেমায় সঞ্জয়ের চরিত্রে অভিনয় করবেন রণবীর কাপূর। রণবীরকে সঞ্জয়ের চরিত্রে নেয়ার কারণেই মুন্না ভাইয়ের সঙ্গে দেখা করেননি সালমান খান।

রণবীরের সঙ্গে সালমান খানের ঝামেলাটা অনেক আগের। রণবীরকে নাকি কষে চড় মেরেছিলেন ভাইজান। গুঞ্জন আছে, সেই চড়ের প্রতিশোধ নিতেই নাকি ক্যাটরিনা কাইফকে ভাগিয়ে নেন রণবীর।

ঘটনা অনেক আগের। তখন বলিউডে রণবীরের অভিষেকও হয়নি। ওই সময় একটি নাইটক্লাবে একটি পার্টিতে এই দুই তারকার মধ্যে উত্তপ্ত বাক্য বিনিময় হয়। এক পর্যায়ে সালমান ক্ষুব্ধ হয়ে রণবীরকে চড় মারেন। সবার সামনে এভাবে অপমানিত হয়ে ঘটনাস্থল ত্যাগ করেন রণবীর।

ঘটনার পরে নাকি সালমানের বাবা সেলিম খান ঋষি কাপুরের কাছে বিষয়টির জন্য ক্ষমাও চেয়েছিলেন। ওই ঘটনার পর থেকেই এ দুই তারকা একে অপরকে এড়িয়ে চলেন।

পরে বলিউডে অভিষেক হয় সালমান খানের প্রেমিকা ক্যাটরিনা কাইফের। দীর্ঘদিন প্রেম করেন সালমান-ক্যাট। একসঙ্গে বহু ব্যবসাসফল সিনেমাও উপহার দিয়েছেন বলিউডে। তবে দীর্ঘদিনের সেই প্রেমের পাঠ চুকিয়ে ক্যাটরিনা কাইফ নতুন করে প্রেম শুরু করেন রণবীরের সঙ্গে। লিভ টুগেদারও করেন তারা।

কিন্তু এখন রণবীরের সঙ্গেও ক্যাটরিনার ব্রেকআপ হয়ে গেছে। তাই অনেকের ধারণা, সালমান খানের সেই চড়ের প্রতিশোধ নিতেই তার প্রেমিকা ক্যাটরিনা কাইফকে ভাগিয়ে নেন রণবীর।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
All rights reserved © shirshobindu.com 2012-2026