মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ১২:০৫

মালয়েশিয়ার প্রথম ইসলামিক এয়ারলাইন্স রায়ানি এয়ার নিষিদ্ধ ঘোষণা

মালয়েশিয়ার প্রথম ইসলামিক এয়ারলাইন্স রায়ানি এয়ার নিষিদ্ধ ঘোষণা

শীর্ষবিন্দু আন্তর্জাতিক নিউজ ডেস্ক: প্রথম ইসলামিক এয়ারলাইন্স রায়ানি এয়ার নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। মালয়েশিয়ার প্রথম ইসলামিক এয়ারলাইন্সটির চলাচল নিষিদ্ধ করে দিয়েছে দেশটির কর্তৃপক্ষ।

রায়ানি এয়ার নামের ওই সংস্থাটির বিরুদ্ধে নিয়মকানুন ভঙ্গের অভিযোগ উঠেছে। হালাল খাবার, মদবিহীন আর রক্ষণশীল পোশাকের কর্মীদের নিয়ে গত ডিসেম্বরে বিমান চলাচল কার্যক্রম শুরু করে রায়ানি এয়ার। লংকাউয়ি থেকে কুয়ালালামপুর আর কোটা বেহরু শহরে সংস্থাটির বিমান চলাচল করতো।

মালয়েশিয়ার বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ বলছে, নিরাপত্তা এবং প্রশাসনিক পর্যালোচনার পর তারা রায়ানি এয়ার নামের সংস্থাটির লাইসেন্স বাতিলের বিষয়টি বিবেচনা করছেন। বিমান চলাচলে যে ধরণের নিরাপত্তা ব্যবস্থা নেয়া উচিত তা সংস্থাটি অনুসরণ করতে পারেনি বলে জানান কর্মকর্তারা।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
All rights reserved © shirshobindu.com 2012-2026