শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০৬:৫৪

সন্তান কোলে খালি পায়ে আগুনে হাঁটলেন পিতা: ভারসাম্য হারিয়ে দু’জনেই দগ্ধ

সন্তান কোলে খালি পায়ে আগুনে হাঁটলেন পিতা: ভারসাম্য হারিয়ে দু’জনেই দগ্ধ

আন্তর্জাতিক নিউজ ডেস্ক: ধর্মীয় রীতি পালন করতে গিয়ে দগদগে জ্বলন্ত কয়লার ওপর দিয়ে ৬ বছরের ছেলে কার্তিককে নিয়ে খালি পায়ে হাঁটছিলেন এক পিতা। ওই পিতার নাম প্রকাশ করা হয় নি। আগুনের তেজে তিনি ভারসাম্য হারিয়ে ছেলেকে ফেলে দেন। আগুনে মারাত্মকভাবে দগ্ধ হন পিতাপুত্র। এ সময় তাদেরকে উদ্ধার করে হাসপাতালে নিতে চাইলে তাতে আপত্তি জানান ওই পিতা।

তিনি বলেন, সৃষ্টিকর্তার কৃপায় এমনিতেই তারা ভাল হয়ে যাবেন। কিন্তু প্রত্যক্ষদর্শীরা তাদেরকে উদ্ধার করে জোর করে নিয়ে গেছেন হাসপাতালে। এখন সেই হাসপাতালেই মৃত্যুর সঙ্গে লড়ছে পিতাপুত্র। এ ঘটনা ঘটেছে পাঞ্জাবের জালান্দারে। সেখানে দেবী মা মারিয়াম্মর প্রতি সম্মান জানাতে কাজি মান্দিতে সমবেত হন প্রায় ৬০০ ভক্ত। নিয়ম অনুযায়ী এসব ভক্তকে সাত দিন উপোস থাকতে হয়। তারপর হিন্দু রীতি অনুযায়ী খালি পায়ে কয়লার আগুনের ওপর দিয়ে হাঁটতে হয়। এতে দেবী খুশি হন বলে তাদের বিশ্বাস। এ খবর দিয়েছে অনলাইন এনডিটিভি।

এতে বলা হয়, রোববার এ ঘটনা ঘটে। ধর্মীয় ওই রীতি পালন করতে গিয়ে কাঠের জ্বলন্ত আগুনের ওপর দিয়ে ৬ বছরের ছেলে কার্তিককে বাহুতে আড় কোলে নিয়ে খালি পায়ে হাঁটছিলেন এক পিতা। কিন্তু আগুনের তাপে ভারসাম্য হারিয়ে ফেলেন তিনি। দু’জনেই পড়ে যান আগুনের ওপর। প্রত্যক্ষদর্শীরা তাদেরকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেছে।

ডাক্তার জংপ্রীত সিং বলেছেন, রোববার রাতে জরুরি ওয়ার্ডে ভর্তি করা হয়েছে বালকটিকে। তার বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ পুড়ে গেছে। কাঁধের একপাশ পুড়ে গেছে। তার পিতার শতকরা ১৫ ভাগ পুড়ে গেছে। এ ক্ষত সারতে কমপক্ষে ৫ দিন সময় লাগবে। এর তিন বছর আগে এই জালান্দারেই এই রীতি পালন করতে গিয়ে এক মা তার মেয়েকে নিয়ে একইভাবে পড়ে যান। স্থানীয় বিজেপির বিধায়ক মনোরঞ্জন কালিয়া হাসপাতালে গিয়ে সাক্ষাত করেছেন অগ্নিদগ্ধ পিতাপুত্রের সঙ্গে। এ সময় তিনি তাদেরকে ১০ হাজার রুপি সহায়তা দেন এবং পাঠিয়ে দেন পাঞ্জাব ইন্সটিটিউট অব মেডিকেল সায়েন্সেসে।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
All rights reserved © shirshobindu.com 2012-2026