শনিবার, ১১ জুলাই ২০২৬, ১০:০৫

টিভি অনুষ্ঠানে তামিম-আয়েশা দম্পতি

টিভি অনুষ্ঠানে তামিম-আয়েশা দম্পতি

 

 

 

 

 

 

 

 

 

বিনোদন ডেস্ক: ঈদ উপলক্ষে মাছরাঙা টেলিভিশনের বিশেষ অনুষ্ঠান ‘কেমিস্ট্রি’-তে অতিথি হয়েছেন বাংলাদেশের ক্রিকেট দলের ব্যাটসম্যান তামিম ইকবাল ও তার স্ত্রী আয়েশা সিদ্দিকাকে। প্রথমবারের মতো কোনো টিভি অনুষ্ঠানে দেখা যাবে জাতীয় ক্রিকেটার তামিম ও তার স্ত্রী আয়েশাকে।

১৫ জুলাই মাছরাঙার স্টুডিওতে অনুষ্ঠানটি ধারণ করা হয়েছে। এতে তামিম ও আয়েশা অংশ নিয়েছেন। সম্পর্কের শুরু থেকে পরিণয় পর্যন্ত সবকিছু নিয়ে তারা আলাপ করেছেন এ অনুষ্ঠানে। অনুষ্ঠানটি উপস্থাপনা করছেন নওশীন। রুম্মান রশীদ খানের গ্রন্থনা ও কবির বকুলের পরিকল্পনায় অনুষ্ঠানটি প্রযোজনা করেছেন স্বীকৃতি প্রসাদ বড়ুয়া।

অনুষ্ঠানের আয়োজন সর্ম্পকে রুম্মান জানান, সচরাচর টকশোগুলোকে আলাপচারিতারই প্রাধান্য থাকে। কিন্তু এই অনুষ্ঠানে মজার অংশই বেশি। তামিমকে এতে নানাভাবে সারপ্রাইজ দেওয়া হয়েছে। তার মা, শিক্ষক, বন্ধুরা ফোনে অনুষ্ঠানে অংশ নিয়েছেন। যুক্তরাজ্য থেকে সাকিব আল হাসান ফোনে কথা বলেছেন তামিমের সঙ্গে। ঈদের জন্য তৈরি করা অনুষ্ঠানটি দর্শক উপভোগ করবেন বলেই প্রত্যাশা করছি।

 




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
All rights reserved © shirshobindu.com 2012-2026