শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০৬:৫৪

ওমর মতিন কি সমকামী ছিল

ওমর মতিন কি সমকামী ছিল

শীর্ষবিন্দু আন্তর্জাতিক নিউজ ডেস্ক: অরল্যান্ডো হামলাকারী ওমর মতিন কি সমকামী ছিলেন! এ প্রশ্ন এখন ঘুরপাক খাচ্ছে তদন্তকারী ও সংশ্লিষ্টদের মধ্যে।

কারণ, মতিন সমকামীদের চ্যাটরুম ব্যবহার করতো। সমকামীরা যে অ্যাপস ব্যবহার করে নিজেদের মধ্যে যোগাযোগ করে সে তা ব্যবহার করে লোকজনকে ম্যাসেজ পাঠাতো। এমনকি যে সমকামী ক্লাবে সে হামলা করেছে সেখানে কয়েকবার ঢুঁ মেরেছে সে। ফলে সে নিজে সমকামী ছিল কিনা তা জানার চেষ্টা করছে তদন্তকারীরা।

তবে সে এসব কান্ড সমকামিতায় আসক্ত হওয়ার জন্য করেছে, নাকি তথ্য সংগ্রহের জন্য করেছে সেটাও প্রশ্ন। ব্যক্তিগত কারণে সে সমকামীদের ক্লাবে, চ্যাটরুমে প্রবেশ করতো নাকি কৌশল নির্ধারণের জন্য তা করতো সে বিষয়ে স্পষ্ট নন তদন্তকারীরা।

তাই সমকামীদের ডেটিং অ্যাপসের মাধ্যমে সে যেসব লোকজনের সঙ্গে যোগাযোগ করতো এফবিআই এজেন্টরা এখন তাদের সাক্ষাতকার নিচ্ছে, যদি কোন তথ্য পাওয়া যায়।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
All rights reserved © shirshobindu.com 2012-2026