রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ০৪:৩১

ন্যাটোর যুদ্ধজাহাজ অনুসরণ করছে রাশিয়ান গোয়েন্দারা

ন্যাটোর যুদ্ধজাহাজ অনুসরণ করছে রাশিয়ান গোয়েন্দারা

শীর্ষবিন্দু আন্তর্জাতিক নিউজ ডেস্ক: বাল্টিক সাগরে সামরিক মহড়ার সময় ন্যাটোর যুদ্ধজাহাজকে অনুসরণ করছে রাশিয়ার গোয়েন্দা জাহাজ। ন্যাটোর সামরিক কমান্ডার ভাইস অ্যাডমিরাল জেমস জি. ফোগো এ কথা জানান।

বাল্টিক সাগরে গত ৩ জুন থেকে ন্যাটোর সামরিক মহড়া শুরু হয়েছে এবং আগামী ১৯ জুন পর্যন্ত চলবে। এ মহড়ায় নেতৃত্ব দিচ্ছেন অ্যাডমিরাল জেমস জি. ফোগো। মহড়ায় ৪০টির বেশি জাহাজ এবং ৬,০০০ সেনা অংশ নিচ্ছেন। এতে ন্যাটোর বাইরের দেশ ফিনল্যান্ড ও সুইডেন যোগ দিয়েছে।

তিনি বলেছেন, আমরা রাশিয়ার দুটি জাহাজকে চিহ্নিত করেছি। তবে গভীর সাগরে রুশ সেনাদের আচরণ সন্তোষজনক ছিল বলে উল্লেখ করেন বাল্টিক সাগরে ন্যাটোর সামরিক মহড়া নিয়ে গত সপ্তাহে মস্কো থেকে আলোচনা করে আসা একটি মার্কিন প্রতিনিধিদলকে অ্যাডমিরাল ফোগো এসব কথা জানিয়েছেন।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
All rights reserved © shirshobindu.com 2012-2026