রবিবার, ২৫ জানুয়ারী ২০২৬, ০৩:২৩

সাবধান! ভূয়া টেলিফোন থেকে

সাবধান! ভূয়া টেলিফোন থেকে

শীর্ষবিন্দু নিউজ ডেস্ক: হোম অফিস অথবা ইউকে বোর্ডার এজেন্সি, ব্যাংক, ইন্স্যুরেন্স কোম্পানী ক্রেডিট এবং ডেভিড কার্ড কোম্পানী, কম্পিউটার এবং মোবাইল সফটওয়ার কোম্পানীর কথা বলে ভূয়া টেলিফোন কলের মাধ্যমে জন্ম তারিখ, নাম ঠিকানাসহ জীবন বৃত্তান্ত হাতিয়ে নেয়ার ঘটনা প্রায়ই ঘটছে ব্রিটেনে।

তবে টেলিফোনে জন্ম তারিখসহ কোনো তথ্য সরবারহ না করতে পরামর্শ দিয়েছেন আইনজীবিরা। এসব টেলিফোন করা হয়। লন্ডনের বাঙালী পাড়ায় এ ধরনের ভুয়া টেলিফোন কলের মাত্রা বেড়ে গেছে ইদানিং।

আইনজীবিরা বলেছেন, টেলিফোনের মাধ্যমে কোনোভাবে দেয়া উচিত নয়। হোম অফিস, ব্যাংক কার্ড ইত্যাদি যেকোনো সমস্যা কথা বলে টেলিফোন করলে, টেলিফোনকারীকে চিঠি প্রদানের জন্যে অনুরোধ করে কল কেটে দেয়ার পরামর্শ দিয়েছেন ব্যারিষ্টার তারেক চৌধুরী। তিনি বলেন, যে কোনো ইস্যুতে কেউ টেলিফোন করে কোনো তথ্য জিজ্ঞেস করলে, টেলিফোনো কাউকে কোনো তথ্য না দিয়ে বরং নির্ধারিত অফিসে যোগাযোগ করা উচিত।

হোম অফিস অথবা ইউকে বোর্ডার এজেন্সি, ব্যাংক, ইন্স্যুরেন্স কোম্পানী ক্রেডিট এবং ডেভিড কার্ড, কম্পিউটার এবং মোবাইল সফটওয়ার কোম্পানী থেকে এভাবে ভুয়া টেলিফোন কল আসে। আর ইউকের বড় বড় কোম্পানীর কল সেন্টার ইন্ডিয়াতে হওয়ায় এসব কলারের একসেন্টও থাকে ইন্ডিয়ান। তবে ইদানিং এসব কলাররা বাংলা ভাষাও কথা বলেন।

মাইলএন্ডের এক ব্যবসায়ী জানালেন, তাদের ব্যবসা প্রতিষ্ঠানে হোম অফিসের কথা বলে টেলিফোন আসে প্রায়ই। টেলিফোন করে যেই কল রিসিভ করেন তার কাছেই জন্ম তারিখ, নাম, ঠিকানা ইত্যাদি চাওয়া হয়। এর বাইরে ইদানিং কেউ কেউ কম্পিউটারের উইন্ডোজ সমস্যা নিয়েও কল করে। বিশ্বাস করে উইন্ডোজে একসেস দেয়ার সঙ্গে সঙ্গে অনলাইনে থাকা সব হাতিয়ে নিয়ে যায়।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
All rights reserved © shirshobindu.com 2012-2025