শীর্ষবিন্দু আন্তর্জাতিক নিউজ ডেস্ক: গত ১৭ই জুন শুক্রবার তুরুস্কের ইস্তামবুলের সুলতান ফতেহ মসজিদে ৪র্থ আন্তর্জাতিক কোরআন তেলাওয়াত প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এতে বিশ্বের ৪৬টি দেশকে পেছনে ফেলে তুরস্কের আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় প্রথম স্থান অধিকার করেছে বাংলাদেশী কিশোর হাফেজ আব্দুল আখের।
৪
৬টি দেশকে পেছনে ফেলে প্রথম স্থানের গৌরব অর্জন করেন ঢাকার তানযীমুল উম্মাহ হিফয মাদরাসার ছাত্র হাফেয আব্দুল আখের। সে বাংলাদেশর তানযীমুল উম্মাহ মাদ্রাসার ছাত্র। আন্তর্জাতিক অংঙ্গনে বাংলাদেশের মুখ উজ্জল করায় হাফেয আব্দুল আখের উজ্জল সাফল্য কামনা করেছে তুরস্ক প্রবাসী বাংলাদেশিগণ
তুরস্কের প্রেসিডেন্ট রোসেপ তাইপে এরদুয়ান প্রতিযোগিতায় শীর্ষস্থান অধিকারীদের হাতে পুরস্কার তুলে দেন। উক্ত প্রতিযোগিতায় ৪৬টি দেশের কারী ও হাফেজগণ আংশগ্রহন করেন। একই প্রতিযোগিতা অনুষ্টানে এরদুয়ানের প্রধান ধর্মীয় উপদেষ্টা আন্তর্জাতিক ইসলামিক স্কলার ড. মেহমুদ গরমিজ ও ইস্তামবুলের মেয়র কাদির টোপবাস সহ আন্তর্জাতিক বহু ধর্মীয় গবেষক উপস্থিত ছিলেন।