বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০১:২৫

সালমান খানের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ

সালমান খানের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ

বিনোদন ডেস্ক: শত্রুঘ্ন সিনহা, পূজা মিশ্র ও সালমান খান।অভিযোগ গুরুতর। অভিযোগকারী বিগ বস খ্যাত ছোট পর্দার অভিনেত্রী ও মডেল পূজা মিশ্র। এ ক্ষেত্রে অভিযুক্ত বলিউড অভিনেতা সালমান খান ও শত্রুঘ্ন সিনহা।

সালমান খানের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ তুলে পুলিশের দ্বারস্থ হয়ে এফআইআর দায়ের করেছেন পূজা। সেই সঙ্গে পূজার অভিযোগ শত্রুঘ্ন সিনহাও তাঁকে ধর্ষণ করেছেন।

জি নিউজ ও ইন্ডিয়া ডট কম- এর খবরে বলা হয়েছে, পূজার অভিযোগ, ‘পার্টি তো আভি শুরু হুয়া হ্যায়’-এর শুটিংয়ের সময় একান্তে ডেকে সালমান তাঁকে আক্রমণ করেন। শত্রুঘ্নও নাকি একই কাজ করেছেন। পূজা টুইটে লেখেন সালমান ও তার পরিবার, সঙ্গে শত্রুঘ্ন ও তার পরিবার আমাকে শুটিংয়ের সময় হয়রানি করেছেন।

তিন ক্যামেরাম্যানের বিরুদ্ধেও গণধর্ষণের অভিযোগ তোলেন ছোট পর্দার এই অভিনেত্রী। পূজার অভিযোগ, এক পার্টিতে কোমল পানীয়তে ওষুধ মিশিয়ে তাঁকে হোটেল কক্ষে তিনজন ধর্ষণ করেছেন। পুলিশ পূজা সব অভিযোগের তদন্ত শুরু করেছে।

পূজা এর আগেও বিভিন্ন সময় বিস্ফোরক মন্তব্য করেছিলেন। অনেকের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগও তুলেছিলেন। বরাবরই বিতর্কে থাকতে পছন্দ করা পূজার বিরুদ্ধে একবার পাঁচতারা হোটেলের এক কর্মচারীকে হেনস্তা করার অভিযোগ উঠেছিল।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
All rights reserved © shirshobindu.com 2012-2026