বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০৪:২০

পেটের ভেতর ইয়াবা বহন করতে গিয়ে কিশোরের মৃত্যু

পেটের ভেতর ইয়াবা বহন করতে গিয়ে কিশোরের মৃত্যু

শীর্ষবিন্দু নিউজ ডেস্ক: টেকনাফের হ্নীলায় এক কিশোর টাকার লোভে পেটের ভেতর ইয়াবা বহন করে পাচার করতে গিয়ে নিহত হয়েছে।

নিহত ব্যক্তি হচ্ছে হ্নীলা পুরান বাজারের প্রতিবন্ধি ফরিদ আলমের পুত্র দিলদার আহমদ প্রকাশ লালু (১৫)। শনিবার (১৮ জুন) বিকালে টেকনাফের হ্নীলা হয়ে উখিয়ার উপজেলার ইনানীর শফি বাজারে পৌঁছলে মৃত্যুর এঘটনা ঘটে। স্থানীয় পুলিশ ফাঁড়ির সদস্য লাশটি উদ্ধার করে কক্সবাজার মর্গে প্রেরণ করেছে।

খোঁজ নিয়ে জানা যায়, বিশেষ কায়দায় পেটের ভিতর করে ইয়াবা নিয়ে আলী আকবর পাড়ার গুরা মিয়ার পুত্র নুরুল আলম ও নিহত দিলদার আহমদ প্রকাশ লালু কক্সবাজারের উদ্দেশ্যে রওয়ানা দেয়। বিকালের দিকে ইনানীর শফি বাজারে পৌঁছলে দিলদার আহমদের পেটের ভেতরে থাকা ইয়াবার বিস্ফোরণ ঘটে।

এতে সে ছটফট করলে ঘটনাস্থলে তাকে ফেলে সঙ্গে থাকা ইয়াবা পাচারকারী নুরুল আলম দ্রুত সটকে পড়ে।

এসময় পাশ্ববর্তী এক দোকানদার কিশোরটিকে বাঁচানোর চেষ্টা করলেও কিছুক্ষণের মধ্যে সে মৃত্যুর কোলে ঢলে পড়ে। পরে বিষয়টি স্থানীয় ফাঁড়ির পুলিশকে অবহিত করলে লাশটি উদ্ধার করে কক্সবাজার মর্গে প্রেরণ করে। এদিকে নিহত কিশোরের পকেটে থাকা মোবাইল নম্বরে কল করে বাড়িতে খবর পৌঁছান পুলিশ।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
All rights reserved © shirshobindu.com 2012-2026