শীর্ষবিন্দু নিউজ: বৃহত্তর সিলেট তথা বাংলাদেশের গর্বের নিদর্শন, মানবতার প্রতীক স্বরুপ বিয়ানীবাজার ক্যান্সার হসপিটালের পূর্ণাঙ্গ রুপ দিতে ব্রিটেন প্রবাসী এক দল জনদরদী ব্যাক্তিদের সহায়তায় গড়ে উঠেছে এই বেসরকারী হাসপাতাল।
য
দিও এই হাসপাতালের পথচলা শুরু হয়েছে প্রথম ধাপে তবে এই হাসপাতালের দ্বিতীয় ধাপের পূণাঙ্গ রুপ বাস্তবায়ন করতে প্রয়োজন বিশাল অর্থ। যা কেবল প্রবাসীদের দ্বারাই সম্ভব। তাই আগামী ২২শে জুন ১৭ই রামাদ্বান বুধবার বিকাল ৫টা থেকে পরদিন ফজর পর্যন্ত ব্রিটেনের জনপ্রিয় টিভি চ্যানেল এস ৮১৪ আয়োজন করা হয়েছে এক লাইভ ফান্ড রাইজিং আপিল অনুষ্ঠানের।
বিয়ানীবাজার ক্যান্সার হসপিটালের সিইও মোহাম্মদ সাব উদ্দিন এক বার্তায় শীর্ষবিন্দুকে জানান, ব্রিটেন প্রবাসীদের দানকৃত অর্থে আজ বাংলাদেশের সিলেটের প্রবাসী অধুষ্যিত এলাকায় গড়ে উঠেছে বিয়ানীবাজার ক্যান্সার হসপিটাল। যার সেবা শুধু বিয়ানীবাজার নয় পুরো বাংলাদেশে গরীব দুস্থ জনগণের জন্য উন্মুক্ত। আর্ত মানবতার সেবার লক্ষ্যে নিয়েই প্রতিষ্ঠিত হয়েছে সম্পূর্ন বেসরকারী মালিকানাধীন প্রবাসীদের দানে প্রতিষ্ঠিত এই দাতব্য প্রতিষ্ঠান।
সেবামূলক প্রতিষ্ঠান বিয়ানীবাজার ক্যান্সার হাসপাতালের সিইও মোহাম্মদ সাব উদ্দিন শীর্ষবিন্দুকে বলেন, প্রথম ধাপের অংশ হিসেবে সচেতনতা মূলক ও স্বাস্থ্য সেবা সেন্টার উদ্বোধন হয়েছে গত ফেব্রুয়ারীতে। যা চলমান রয়েছে এখনো। প্রায় কয়েক হাজার হাজারের বেশি পরিবাকে আমরা সেবা দিতে পেরেছি এখন পর্যন্ত। যা সত্যিই আনন্দের ব্যাপার পুরো সিলেটবাসী তথা বাংলাদেশের জন্য। কিন্তু আমাদের এখনো আরো প্রচুর টাকা দরকার যা আমরা পুরোপুরি সেবা হিসেবে অন্যান্য সেবাগুলো এখনো চালু করতে পারিনি।
তবে খুবই আনন্দের বিষয় আমরা ইতিমধ্যে কেমো থেরাপি কার্যক্রম শুর করেছি। পর্যায়ক্রমে অন্যান্য সেবাগুলো শুরু করতে যাচ্ছি। এজন্য প্রয়োজন প্রচুর অর্থ।
আর তাই সম্মানিত ডোনারদের প্রতি দৃষ্টি আকর্ষন করে বলছি, বিয়ানীবাজার ক্যান্সার হাসপাতালের লাইভ টিভি ফান্ড রাইজং আপিল নিয়ে চ্যানেল এস এর স্কাই ৮১৪ আমরা আপনাদের সামনে হাজির হব আগামী ২২শে জুন ১৭ই রামাদ্বান বুধবার বিকাল ৫টা থেকে। পুরো ব্রিটেন, ইউরোপ, আমেরিকাসহ পুরো বিশ্ববাসী সাবার কাছে উদাত্ত আহবান থাকবে সকলে মুক্ত হস্তে আপনাদের দান, জাকাত দিয়ে এগিয়ে এসে বিয়ানীবাজারে ক্যান্সার হাসপাতালের কার্যক্রম এগিয়ে নিয়ে সফল রুপ দিতে সকলের সাহায্যর হাত প্রসারিত করার জ্ন্য বিনীত অনুরোধ জানান মোহাম্মদ সাব উদ্দিন।
স্কাই চ্যানেল এস ৮১৪ বিকাল ৫টা থেকে ডোনেশন হটলাইন নাম্বার 020 8523 1666 এবং স্টুডিও ফোন নাম্বার 020 8523 4111 ফোন করা যাবে।