শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০৬:৫৫

ট্রানজিটের নামে ১৯২ টাকায় ইজ্জত বিক্রি করেছেন হাসিনা

ট্রানজিটের নামে ১৯২ টাকায় ইজ্জত বিক্রি করেছেন হাসিনা

শীর্ষবিন্দু নিউজ ডেস্ক: ভারতকে ট্রানজিট দিয়ে শেখ হাসিনা নিজের ইজ্জত ও দেশের স্বাধীনতা ১৯২ টাকায় বিক্রি করেছেন বলে মন্তব্য করেছের জাতীয় গণতান্ত্রিক পার্টির সভাপতি শফিউল আলম প্রধান।

সোমবার ঢাকা রিপোর্টার্স ইউনিটির ছোট হলরুমে কানেকটিভিটির নামে ভারতকে ট্রানজিট প্রদান: বাংলাদেশের বর্তমান ও ভবিষ্যৎ’ শীর্ষক এক আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন। আলোচনা সভার আয়োজন করে আদর্শ নাগরিক আন্দোলন।

শফিউল আলম প্রধান বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার ইজ্জত থাকুক বা না থাকুক, এদেশের মানুষ ও স্বাধীনতার ইজ্জত আছে। সেই বিবেচনায় ভারতকে তার ট্রানজিট দেওয়া উচিত হয়নি। এর মাধ্যমে ভারতের কাছে তিনি তার ইজ্জত ও দেশের স্বাধীনতা ১৯২ টাকায় বিক্রি করেছেন।

তিনি বলেন, ট্রানজিটের নামে সরকার স্বাধীনতার হৃৎপিণ্ড ছিড়ে দিল্লির হাতে তুলে দিয়েছে। এর ফলে ভারত লাভবান হলেও বাংলাদেশ শোষণ ছাড়া আর কিছু পাবে না।

ব্যারিস্টার হায়দার আলী বলেন, দেশে যা কিছু হচ্ছে ভারতের নির্দেশে হচ্ছে। ভারতের চাওয়া মাত্রই সরকার তাদের ট্রানজিট দিল। অথচ তিস্তা নদীর পানির হিস্যা আমরা এখনও পাইনি। এজন্য সরকারও ভারতকে কিছু বলছে না।

আলোচনা সভায় বক্তারা বলেন, ভারতের প্রতি সরকারের নতজানু নীতির কারণে দেশের মানুষ ক্ষতিগ্রস্ত হচ্ছে। তাই এ সরকারের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে দাঁড়াতে হবে। তা না হলে কোনো একদিন দেশকে ভারতের অঙ্গরাজ্য হিসেবে ঘোষণা দেওয়া হবে।

আয়োজক সংগঠনের আহ্বায়ক মো. মাহমুদুল হাসানের সভাপতিত্বে আলোচনা সভায় আরো বক্তব্য রাখেন- বাংলাদেশ লেবার পার্টির চেয়ারম্যান ডা. মুস্তাফিজুর রহমান, বাংলাদেশ ইসলামিক পার্টির ভাইস চেয়ারম্যান মো. এজাজ হোসেন, বাংলাদেশ কল্যাণ পার্টির মহাসচিব এস. এম আমিনুর রহমাব প্রমুখ।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
All rights reserved © shirshobindu.com 2012-2026