বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০২:১৬

যে কারণে কন্যাকে কোলছাড়া করেন না ঐশ্বর্য

যে কারণে কন্যাকে কোলছাড়া করেন না ঐশ্বর্য

বিনোদন ডেস্ক: কন্যা আরাধ্যের সঙ্গে ঐশ্বর্য রাই বচ্চনের যে একটা আলাদা বন্ডিং তা সকলেরই জানা। যেখানেই শুটিংয়ে যান সেখানেই সঙ্গে নিয়ে যান কন্যাকে। কিন্তু একটি বিষয় সব সময়ই করে থাকেন ঐশ্বর্য।

যেখানেই যান আরাধ্যকে কোল থেকে নামান না তিনি। বিষয়টা অবাক করার মতো হলেও সত্যি। চার বছর বয়স হয়ে গেল আরাধ্যের। এখনও সব সময় মায়ের কোলে চড়ে কেন ঘুরতে হয় তাকে? এ রহস্যের সমাধান করলেন খোদ ঐশ্বর্য। তার কথায়, আরাধ্য ছোট থেকেই লাইমলাইটের মধ্যেই বড় হচ্ছে। আমি ভেবেছিলাম ওর হয়তো এসবে অভ্যস্ত হয়ে যাবে।

কিন্তু এখনও ও এতটাই ছোট যে এসব সামলাতে পারে না। যখন আমি কোথাও যাই সকলে ঘিরে ধরেন। ভাল মুডেই থাকে। কিন্তু ফটোগ্রাফাররা এগিয়ে এলেই ও ভয় পায়, ওর বায়না শুরু হয়ে যায়। ও মাটিতে বসে পড়তে চায়। সে জন্যই ওকে সব সময় কোলে নিয়ে ঘুরি। যাতে ওর জন্য অন্য কেউ আঘাত না পান। আর ওকে এভাবে আগলে রাখাটা তো আমার দায়িত্ব।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
All rights reserved © shirshobindu.com 2012-2026