সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ১১:৫১

উত্তর কোরিয়ার নিষিদ্ধ ক্ষেপণাস্ত্রের পরীক্ষা

উত্তর কোরিয়ার নিষিদ্ধ ক্ষেপণাস্ত্রের পরীক্ষা

শীর্ষবিন্দু আন্তর্জাতিক নিউজ ডেস্ক: উত্তর কোরিয়া মাঝারি পাল্লার দুটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালিয়েছে। দক্ষিণ কোরিয়ার পক্ষ থেকে এমনটাই বলা হয়েছে। আজ বুধবার বিবিসি অনলাইনের প্রতিবেদনে এই তথ্য জানানো হয়।

সিউলের ভাষ্য, উত্তর কোরিয়া গতকাল মঙ্গলবার কয়েক ঘণ্টার ব্যবধানে তাদের পূর্ব উপকূল থেকে নিষিদ্ধ ওই দুটি ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালায়।

প্রথম পরীক্ষাটি ব্যর্থ হয়েছে বলে ধারণা করা হচ্ছে। কিন্তু দ্বিতীয় পরীক্ষাটি ফলপ্রসূ হয়েছে বলে মনে করা হচ্ছে।

দক্ষিণ কোরিয়ার এক সামরিক কর্মকর্তা বলেন, উত্তর কোরিয়ার পরীক্ষা চালানো দ্বিতীয় ক্ষেপণাস্ত্রটির বিষয়ে গভীরভাবে পর্যালোচনা করছে সিউল ও যুক্তরাষ্ট্র।

দ্বিতীয় পরীক্ষাটি সফল হয়েছে কি না, সে বিষয়ে কিছু বলেননি দক্ষিণ কোরিয়ার ওই সামরিক কর্মকর্তা।

দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্টের দপ্তর থেকে বলা হয়েছে, উত্তর কোরিয়ার সবশেষ এই পদক্ষেপ নিয়ে আলোচনা করতে তারা জাতীয় নিরাপত্তা বৈঠক করবে।

গতকালের ঘটনাসহ সাম্প্রতিক মাসগুলোতে উত্তর কোরিয়া ক্ষেপণাস্ত্রের একাধিক পরীক্ষা চালিয়েছে। বাইরের বিশেষজ্ঞ ও গোয়েন্দাদের ধারণা, উত্তর কোরিয়ার প্রথম পাঁচটি পরীক্ষা ব্যর্থ হয়েছে। কিন্তু ষষ্ঠ পরীক্ষার ফলাফলের বিষয়ে তাঁরা নিশ্চিত নন।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
All rights reserved © shirshobindu.com 2012-2026