মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০৭:৩৬

শিগগিরই ভারত থেকে বিদ্যুৎ আসছে জানালেন প্রধানমন্ত্রী

শিগগিরই ভারত থেকে বিদ্যুৎ আসছে জানালেন প্রধানমন্ত্রী

 

 

 

 

 

 

 

 

 

শীর্ষবিন্দু নিউজ: শনিবার আশুগঞ্জে ৫৩ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রের উদ্বোধন অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, সরকার খুব শিগগিরই ভারত থেকে ২৫০ মেগাওয়াট বিদ্যুৎ আমদানি শুরু করবে। আগামীতে আওয়ামী লীগ আবার ক্ষমতায় এলে দেশের সামগ্রিক বিদ্যুৎ উৎপাদন ২৪ হাজার মেগাওয়াটে উন্নীত করার প্রতিশ্রুতি দেন তিনি।

শেখ হাসিনা বলেন, বিএনপি-জামায়াত জোট সরকার দেশে নতুন কোনো বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ করেনি। চলমান বিদ্যুৎ কেন্দ্রগুলোও তারা রক্ষণাবেক্ষণ করেনি। বিদ্যুৎ খাতে বিনিয়োগের জন্য বেসরকারি কোম্পানিগুলো আমাদের আহবানে সাড়া দিযে এগিয়ে আসায় সবার বাড়ি বাড়ি বিদ্যুৎ পৌঁছে দেয়ার মাধ্যমে বিদ্যুৎ সমস্যা সমাধানে আমাদের অঙ্গিকার আজ বাস্তবে পরিণত হচ্ছে। বিএনপি-জামায়াত জোট ও সেনানিয়ন্ত্রিত সাবেক তত্ত্বাবধায়ক সরকারের আমলে বিদ্যুতের ‘করুণ দশা’ তুলে ধরেন শেখ হাসিনা।
বর্তমান সরকারের আমলে বিগত সাড়ে চার বছরে ৫৫টি বিদ্যুৎ কেন্দ্র নির্মিত হয়েছে এবং মোট উৎপাদন ক্ষমতা ৮ হাজার ৫৩৭ মেগাওয়াটে উন্নীত হয়েছে। ছয় হাজার ৯শ’ ৫১ মেগাওয়াট ক্ষমতার ৩৪টি বিদ্যুৎ কেন্দ্র নির্মাণাধীন রয়েছে এবং তিন হাজার ৯শ’ ৭৪ মেগাওয়াট ক্ষমতার আরো ১৯টি বিদ্যুৎ কেন্দ্রের টেন্ডার প্রক্রিয়াধীন আছে। কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্র নির্মাণে সরকারের উদ্যোগ এবং পারমাণবিক বিদ্যুৎ উৎপাদনের জন্য রাশিয়ার সঙ্গে চুক্তির কথা উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, সরকার নবায়নযোগ্য বিদ্যুৎ উৎপাদনও উৎসাহিত করছে।
এছাড়াও এক হাজার ৩০১ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন পাঁচটি বিদ্যুৎ কেন্দ্রের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন প্রধানমন্ত্রী। আশুগঞ্জ পাওয়ার স্টেশন কোম্পানি লিমিটেড (এপিএসসিএল) এক্সপোর্ট ক্রেডিট এজেন্সির অর্থায়নে ৬১ কোটি ৩০ লাখ মার্কিন ডলার ব্যয়ে এ প্রকল্প বাস্তবায়ন করবে বলে জানান প্রধানমন্ত্রী।




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
All rights reserved © shirshobindu.com 2012-2026