শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১১:৫৮

রাণী এলিজাবেথ কোন পক্ষে

রাণী এলিজাবেথ কোন পক্ষে

শীর্ষবিন্দু নিউজ ডেস্ক: বৃটেন কেন ইউরোপের অংশ হওয়া উচিত এ বিষয়ে আমাকে তিনটি কারণ দেখান। নৈশভোজের অতিথিদের কাছে রাণী দ্বিতীয় এলিজাবেথ এ কথা জানতে চেয়েছেন। এ কথা বলেছেন, বাকিংহাম রাজ পরিবারের লেখক রবার্ট লেসি। তিনি এ নিয়ে দ্য ডেইলি বিস্ট-এ কথা লিখেছেন। এ খবর দিয়েছে অনলাইন দ্য ইন্ডিপেন্ডেন্ট।

এতে বলা হয়, ডেইলি বিস্টে লেসি লিখেছেন, সম্প্রতি নৈশভোজের অতিথিদের কাছে রাণী জানতে চান যে, বৃটেন কেন ইউরোপের অংশ হওয়া উচিত এ বিষয়ে আমাকে তিনটি ভাল কারণ দেখান। তবে বাকিংহাম রাজপ্রাসাদের এক মুখপাত্র বলেছেন, রাণী রাজনীতির উর্ধ্বে। রাজনৈতিক বিষয়ে তিনি সরকারের পরামর্শ মতো কাজ করেন। যে গণভোট হতে যাচ্ছে তা বৃটেনের মানুষের সিদ্ধান্তের বিষয়।

এ নিয়ে দ্য সান পত্রিকা সম্প্রতি প্রচ্ছদ প্রতিবেদন প্রকাশ করে। তাতে রাণী দ্বিতীয় এলিজাবেথের ছবি দিয়ে শিরোনাম দেয়া হয় ‘কুইন ব্যাকস ব্রেক্সিট’। অর্থাৎ রাণী ব্রেক্সিট সমর্থন করেন। এ প্রতিবেদন প্রকাশিত হয় মার্চে। তবে এটাকে মিস লিডিং বা ভুলভাবে তুলে ধরা হয়েছে বলে দাবি করেছে ইন্ডিপেন্ডেন্ট প্রেস স্ট্যান্ডার্ড অর্গানাইজেশন। বাকিংহাম রাজপ্রাসাদ থেকে তখন অভিযোগ করা হয় যে, রাণী রাজনৈতিকভাবে নিরপেক্ষ।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
All rights reserved © shirshobindu.com 2012-2026