বুধবার, ২১ জানুয়ারী ২০২৬, ০৯:৫২

আকস্মিক লন্ডনের আকাশে প্রচন্ড বজ্রপাত: বন্যার কবলে লন্ডনবাসী

আকস্মিক লন্ডনের আকাশে প্রচন্ড বজ্রপাত: বন্যার কবলে লন্ডনবাসী

শীর্ষবিন্দু নিউজ: বুধবার দিবাগদ রাত থেকে প্রচন্ড বজ্রপাত এবং মুষলধারে বৃষ্টির ফলে বন্যা দেখা দিয়েছে লন্ডনে। রামাদ্বান মাস থাকায় তারাবীর পরপরই দেথা প্রচন্ড বৃষ্টিপাত, সেবা সাথে প্রচন্ড বজ্রপাত।

জানা যায়, লন্ডনসহ সাউথ ইস্ট ইংল্যান্ডের বিশাল এলাকাজুড়ে। আর এ কারণে বন্ধ রাখতে হয়েছে কয়েকটি আন্ডারগ্রাউন্ড স্টেশন। বন্যার ফলে কিছু কিছু এলাকালায় রেফারেন্ডামের ভোট গ্রহণেও ব্যাঘাত ঘটেছে।

সাউথ ইস্ট লন্ডনের ব্রোমলি, সিডকাপ, বেসিলডন এবং এসেক্স এলাকায় ২৪টি এলাকায় বন্যার সতর্কবার্তা জারি রয়েছে। প্রচন্ড বজ্রপাতের সঙ্গে মুষলধারে বৃষ্টির ফলে কিছু কিছু এলাকায় লন্ডন আন্ডার গ্রাউন্ড এবং ওভারগ্রাউন্ড ট্রেইন সার্বিস বাতিল করতে হয়েছে।

আবহাওয়া অফিস জানিয়েছে, ইংল্যান্ডের কোনো কোনো এলাকায় প্রায় ৪০ মিলিমিটার বৃষ্টি হয়েছে বুধবার দিবাগত রাত থেকে বৃহস্পতিবার ভোর পর্যন্ত। এছাড়াও সাউথ ইস্ট ইংল্যান্ডের বিভিন্ন এলাকায় ৯টি রেড এলার্টসহ ৩৭টি বন্যার আগাম সতর্কবার্তা জারি করেছে এনভায়রনমেন্ট এজেন্সি।

লন্ডন ফায়ার ব্রিজ জানিয়েছে, বুধবার দিবাগত রাত থেকে বৃহস্পতিবার ভোর পর্যন্ত প্রায় ৫শ ৫০টি ইমার্জেন্সি কল রিসিভ করেছে ফায়ার সার্ভিস। এর মধ্যে বাড়ি ঘরে পানি উঠে যাওয়া এবং প্রচন্ড বজ্রপাতের কারণে সম্পদ বিনষ্ট হওয়ার মতো প্রায় ৪শটিতে গিয়ে হাজির হওয়া সম্ভব হয়েছে।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
All rights reserved © shirshobindu.com 2012-2025