শীর্ষবিন্দু নিউজ ডেস্ক: ইউরোপিয়ান ইউনিয়নে ইংল্যান্ড থাকবে কি না, এ প্রশ্নে রেফারেন্ডামে লিভ ক্যাম্পেইন জয়ী হয়েছে। বৃহস্পতিবার সকাল ৭টা থেকে রাত ১০টা ভোট গ্রহণ শেষে শুক্রবার ভোরে ম্যানচেষ্টার টাউন হল থেকে ভোটের ফলাফল ঘোষণা করেন ইলেক্টরাল কমিশনার।
রেফারেন্ডামে ইংল্যান্ড, নর্দার্ন আয়ারল্যান্ড, স্কটল্যান্ড এবং ওয়েলসের ৪৬ দশমিক ৫ মিলিয়ন ভোটারের মধ্যে ৭২ দশমিক ২ শতাংশ ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। এরমধ্যে ৫১ দশমিক ৯ শতাংশ ভোটার লিভের পক্ষে রায় দিয়েছেন। রিমেইনের পক্ষে আছেন ৪৮ দশমিক ১ শতাংশ ভোটার। আর রিজেক্ট হয়েছে ২৬ হাজার ৩৩ ভোট।
রেফারেন্ডামের ফলাফল ঘোষণার পর রিমেইন ক্যাম্পেইনার বৃটিশ প্রধানমন্ত্রী পদত্যাগের ঘোষণা দিয়েছেন। আগামী অক্টোবরে তিনি পদত্যাগ করবেন। এরআগে এবং পদত্যাগ করার পরেও গ্রেট বৃটেনের স্থীতিশীলতা রক্ষায় সর্বাত্বক চেষ্টা করে যাবেন বলে ঘোষণা দিয়েছেন তিনি। যদিও লিভ ক্যাম্পেইনের পক্ষ থেকে এখনো কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি।
তবে ধারণা করা হচ্ছে সাবেক লন্ডন মেয়র বরিস জনসন অথবা মাইকেল গভ আগামীতে বৃটিশ প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ করতে পারেন। তারা দুজনই লিভ ক্যাম্পেইনের নেতৃত্বে ছিলেন। তবে কেবিনেটে থাকা লিভ এবং রিমেইন ক্যাম্পেইনার মন্ত্রী এবং সেক্রেটারীরা বসে আলোচনার পরেই লিভ ক্যাম্পেইনারদের পক্ষ থেকে বক্তব্য আসতে পারে বলে ধারণা করা হচ্ছে। তবে নতুন লিডার নির্বাচনের জন্যে টোরি পার্টির ভেতরে আবার ভোটাভুটি হবে।
এদিকে ব্যাংক অব ইংল্যান্ডের গভর্ণর মার্ক কারর্নি এক বিবৃতিতে বলেছেন, ব্যাংক অব ইংল্যান্ড দেশের ব্যাংক এবং ব্যবসা প্রতিষ্ঠানকে সহযোগিতা করতে অতিরিক্ত ২শ ৫০ বিলিয়ন পাউন্ড সরবারহ করতে প্রস্তুত রয়েছে।
এক নজরে ফলাফল:
ইইউ প্রশ্নে রেফারেন্ডামে ইংল্যান্ড, নর্দার্ন আয়ারল্যান্ড, স্কটল্যান্ড এবং ওয়েলসে ভোটাভুটি হয়েছে। রেফারেন্ডামে ৪৬ দশমিক ৫ মিলিয়ন ভোটারের মধ্যে ৭২ দশমিক ২ শতাংশ ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। এরমধ্যে ৫১ দশমিক ৯ শতাংশ ভোটার লিভের পক্ষে রায় দিয়েছেন। রিমেইনের পক্ষে আছেন ৪৮ দশমিক ১ শতাংশ ভোটার। আর রিজেক্ট হয়েছে ২৬ হাজার ৩৩ ভোট।
এবার দেখা যাক আলাদা আলাদাভাবে ইংল্যান্ড, নর্দার্ন আয়ারল্যান্ড, স্কটল্যান্ড এবং ওয়েলসে লিভ এবং রিমেইনের পক্ষে কত ভোট পড়েছে।
ইংল্যান্ডে ইংল্যান্ডে ৭৩ দশমিক শূণ্য শতাংশ ভোটার ভোট দিয়েছেন। এর মধ্যে লিভ পেয়েছে ৫৩ দশমিক ৪ শতাংশ। আর রিমেইন পায় ৪৬ দশমিক ৬ শতাংশ। । নর্দার্ন আয়ারল্যান্ডে ৬২ দশমিক ৯ শতাংশ ভোটার ভোট দিয়েছেন।
আর ৫৫ দশমিক ৮ শতাং ভোট পেয়ে জয়ী হয়েছে রিমেইন। লিভ পায় ৪৪ দশমিক ২ শতাংশ। স্কটল্যান্ডে ৬৭ দশমিক ২ শতাংশ ভোট কাস্ট হয়েছে। এরমধ্যে ৬২ দশমিক শূণ্য ভোটে রিমেইন জয়ী হয়। লিভ পায় ৩৮ দশমিক শূণ্য শতাংশ ভোট। ওয়েলসে ৭১ দশমিক ৭ শতাংশ ভোট কাস্ট হয়েছে। এরমধ্যে ৫২ দশমিক ৫ শতাংশ ভোটে লিভ জয়ী হয়। রিমেইন পায় ৪৭ দশমিক ৫ শতাংশ ভোট।