বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ০১:১৯

বাংলাদেশী তরুণ গামছা-লুঙ্গি পরে রানীর জন্মদিনে অতিথি হয়ে রাজপ্রাসাদে

বাংলাদেশী তরুণ গামছা-লুঙ্গি পরে রানীর জন্মদিনে অতিথি হয়ে রাজপ্রাসাদে

শীর্ষবিন্দু আন্তর্জাতিক নিউজ ডেস্ক: ব্রিটেনের রানী দ্বিতীয় এলিজাবেথের জন্মদিনে কমনওয়েলথভুক্ত ৪৫টি দেশ থেকে আসা উদীয়মান তরুণদের নেতৃত্বের জন্য পুরস্কারে ভুষিত করেন খোদ রানী নিজে।

এ সময় বাঙ্গালীর চিরায়ত পোষাক পোশাক লুঙ্গি-পাঞ্জাবি, গলায় গামছা ও পায়ে স্যান্ডেল পরে ব্রিটেনের রানি দ্বিতীয় এলিজাবেথের কাছ থেকে পুরস্কার নিলেন বাংলাদেশি তরুণ ওসামা বিন নূর। পুরস্কারের নাম কুইন্স ইয়াং লিডারস অ্যাওয়ার্ডস। গত বৃহস্পতিবার লন্ডনের বাকিংহাম প্রাসাদে এক জমকালো অনুষ্ঠানে কমনওয়েলথভুক্ত ৪৫টি দেশ থেকে আসা উদীয়মান ৬০ তারুণ নেতৃত্বের হাতে এ পুরস্কার তুলে দেন রানী দ্বিতীয় এলিজাবেথ নিজে।

বাকিংহাম প্যালেসে অ্যাওয়ার্ড গ্রহণ ছাড়াও অ্যাওয়ার্ডস বিজয়ীরা লন্ডনে টুইটারের প্রধান কার্যালয়, বিবিসি একাডেমি, কেমব্রিজ বিশ্ববিদ্যালয়, স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংকের প্রধান কার্যালয়, কমনওয়েলথ কার্যালয়, অস্ট্রেলিয়ান হাইকমিশনসহ বিভিন্ন প্রতিষ্ঠানের কর্মশালায় অংশ নেন। গতকাল ২৪ জুন শুক্রবার বারবিকিউ পার্টির মাধ্যমে এই তরুণ দলকে বিদায় জানানো হয়।

ওসামা একমাত্র বাংলাদেশি হিসেবে রানীর ৯০তম জন্মদিন উপলক্ষে দেয়া এই অ্যাওয়ার্ড জেতেন। বাংলাদেশের তরুণদের আন্তর্জাতিক বিভিন্ন বৃত্তি, প্রশিক্ষণ, পুরস্কারসহ নানা সুযোগ-সুবিধা সম্পর্কে জানাতে ইয়াং অপরচুনিটিজ নামে একটি পোর্টাল খুলেছেন ওসামা। তিনি এটির সহপ্রতিষ্ঠাতা। এছাড়া ভলান্টিয়ার ফর বাংলাদেশের সম্পদ সমন্বয়কের দায়িত্ব পালন করা ওসামা রেডিওতে তরুণদের জন্য তিন টেক্কা নামের একটি অনুষ্ঠানও সঞ্চালনা করেন।

অ্যাওয়ার্ড প্রাপ্তির পর ওসামা বলেন, বাংলাদেশে অনেক অফিস, মার্কেট কিংবা রেস্তোরাঁয় মানুষকে লুঙ্গি পরে প্রবেশ করতে দেয়া হয় না। এমনকি ঢাকার একটি এলাকায় লুঙ্গি নিষিদ্ধ করার চেষ্টা হয়েছে। এক কথায় লুঙ্গি পরা ব্যক্তিকে তাচ্ছিল্যের চোখে দেখা হয়। অথচ লুঙ্গি পরেননি এমন পুরুষ বাংলাদেশে পাওয়া যাবে না।

তিনি আরো বলেন, অ্যাওয়ার্ড গ্রহণ করতে গিয়ে দুবার রানীর সঙ্গে হাত মেলানোর সুযোগ হয়েছে তাঁর। তিনি শুরুতে রানীকে এই অ্যাওয়ার্ড দেওয়ার জন্য ধন্যবাদ জানান।

জবাবে রানী জানতে চান, ওসামা কী করেন। নিজের কাজের বিবরণ দিলে রানী বলেন, ভালো কাজগুলো চালিয়ে যাও। তোমাদেরকেই আগামী বিশ্বকে নেতৃত্ব দিতে হবে। শুভকামনা। অ্যাওয়ার্ড গ্রহণ শেষে আবার রানীর সঙ্গে হাত মিলিয়ে বিদায় নেন ওসামা।

বাঙালি পরিচয়ের ধারক ঐতিহ্যবাহী এই পোশাকের প্রতি তাচ্ছিল্যপূর্ণ মনোভাব পরিবর্তন করার লক্ষ্যে ওসামা রানীর অনুষ্ঠানে লুঙ্গি পরার সিদ্ধান্ত নেন। ওসামা বিন নূর ব্রিটিশ রানীর দেয়া অ্যাওয়ার্ড জিতে নেয়া ওসামার বাড়ি নরসিংদীর রায়পুরার আদিয়াবাদ ইউনিয়নের সিরাজনগর নয়াচর গ্রামে। নূরুল ইসলাম ও আঁখি নূর বেগমের চার সন্তনের মধ্যে ওসামা দ্বিতীয়। এই তরুণ ঢাকার আপডেট ডেন্টাল কলেজের দন্তচিকিৎসা বিষয়ের স্নাতক তৃতীয় বর্ষের শিক্ষার্থী।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
All rights reserved © shirshobindu.com 2012-2026